1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
February 28, 2026, 9:49 pm
Title :
প্রবাসের মাটিতে ঝরল তরুণ প্রাণ: মরদেহ ফেরাতে আকুতি মুরাদনগরের পরিবারের। সরকারি জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১৫ গাজীপুরে শিক্ষার্থীসহ দুইজনের পোড়া মরদেহ উদ্ধার গাজীপুরের টঙ্গীতে বেতন না দিয়ে কারখানা বন্ধ, রাস্তায় দেড় শতাধিক শ্রমিক শিবগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনা ও নেতা-কর্মীদের সম্মানে বিশাল ইফতার মাহফিল রূপসায় ইফতার মাহফিলে এমপি আজিজুল বারী হেলাল, পবিত্র মাহে রমজান মানুষের আত্মশুদ্ধি ও নৈতিক উন্নতির এক অনন্য সুযোগ এনে দেয়।  সালথায় মাদক সেবন ও ব্যবসায় বাধা দেওয়ায় স্ত্রী-সন্তানকে মারধর কুমিল্লা মেম্বারস অব ওটি এসোসিয়েশন এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ কালিহাতীতে সাংবাদিকদের সাথে ডাঃ শাহ আলম তালুকদারের ইফতার মাহফিল

গাজীপুরের টঙ্গীতে বেতন না দিয়ে কারখানা বন্ধ, রাস্তায় দেড় শতাধিক শ্রমিক

Reporter Name
  • Update Time : Saturday, February 28, 2026,
  • 42 Time View

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করেই একটি কারখানা হঠাৎ বন্ধ করে দেওয়ার ঘটনায় চরম ক্ষোভে ফেটে পড়েছেন শ্রমিকরা।

শনিবার দুপুরে টঙ্গী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও পরে কারখানার গেটে বিক্ষোভ কর্মসূচি পালন করেন দেড় শতাধিক শ্রমিক।

শ্রমিকদের অভিযোগ, টঙ্গী পশ্চিম থানাধীন কাঠালদিয়া এলাকায় অবস্থিত আলট্রা ওয়াশিং অ্যান্ড ডাইং লিমিটেড কোনো পূর্ব ঘোষণা বা নোটিশ ছাড়াই কার্যক্রম বন্ধ করে দেয়। এতে তিন মাসের বকেয়া বেতন-ভাতা অনিশ্চয়তার মুখে পড়ে।

জানা যায়, বেতন না পেয়ে শ্রমিক পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে—অনেকের ঘরে চুলা জ্বলছে না, শিশুদের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম, ঘরভাড়া ও নিত্যপ্রয়োজনীয় খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে।

কারখানার শ্রমিক জাকির হোসেন বলেন, “কর্তৃপক্ষ বারবার সময় নিয়ে শুধু আশ্বাস দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত এক টাকাও পরিশোধ করা হয়নি। কারখানা কবে চালু হবে, সেটিও স্পষ্ট করে জানানো হয়নি।” এতে শ্রমিকদের মধ্যে চরম অনিশ্চয়তা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে বলে তিনি জানান।

মানববন্ধন শেষে শ্রমিকরা কারখানার গেটে গিয়ে বিক্ষোভ করেন এবং দ্রুত বকেয়া বেতন পরিশোধ ও কারখানা পুনরায় চালুর নির্দিষ্ট সময়সূচি ঘোষণার দাবি জানান। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কারখানা কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট