1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 8:24 am
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

গাজীপুরের নতুন জেলা প্রশাসক মো. আজাদ জাহান

Reporter Name
  • Update Time : Sunday, November 9, 2025,
  • 345 Time View

 

মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

জনপ্রশাসন মন্ত্রণালয় দেশের প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে।

শনিবার রাতে এক প্রজ্ঞাপনে ঢাকা, গাজীপুর, খুলনা, বগুড়া, নোয়াখালীসহ ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ ও বদলির আদেশ জারি করা হয়েছে।

এই আদেশ অনুযায়ী, ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহানকে গাজীপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি মাঠ প্রশাসনে অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলমকে ঢাকায়, বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসানকে নোয়াখালীতে, কুষ্টিয়ার ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে হবিগঞ্জে, খুলনার ডিসি মো. তৌফিকুর রহমানকে বগুড়ায়, এবং সিরাজগঞ্জের ডিসি মুহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধায় বদলি করা হয়েছে।

এ ছাড়া নয়জন উপসচিব পদমর্যাদার কর্মকর্তাকে নতুনভাবে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন—সন্দ্বীপ কুমার সিংহ (সিলেট জেলা পরিষদ) → বরগুনা,
মো. আমিনুল ইসলাম (বিএডিসি) → সিরাজগঞ্জ,
মো.আব্দুল্লাহ আল মাহমুদ (বাণিজ্য উপদেষ্টা কার্যালয়) → মাগুরা,
আবু সাঈদ (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) → পিরোজপুর,
আফরোজা আখতার (ভূমি রেকর্ড অধিদপ্তর) → সাতক্ষীরা,
গোলাম মো. বাতেন (স্থানীয় সরকার ফেনী) → বাগেরহাট,
স. ম. জামশেদ খোন্দকার (প্রধান উপদেষ্টা দফতর) → খুলনা, মো. ইকবাল হোসেন (রাজউক) → কুষ্টিয়া, এবং শামীম রহমান (মন্ত্রিপরিষদ বিভাগ) → ভোলা।

অন্যদিকে, বিভিন্ন মন্ত্রণালয়ে সাতজন জেলা প্রশাসককে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তারা হলেন— ফরিদুর রহমান, জেলা প্রশাসক, হবিগঞ্জ → জনপ্রশাসন মন্ত্রণালয়ে,

ওহিদুল ইসলাম, জেলা প্রশাসক, মাগুরা → দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে,
মোস্তাক আহমেদ, জেলা প্রশাসক, সাতক্ষীরা → খাদ্য মন্ত্রণালয়ে,

খন্দকার ইশতিয়াক আহমেদ, জেলা প্রশাসক, নোয়াখালী → স্বাস্থ্য সেবা বিভাগে,
মোহাম্মদ আশরাফুল আলম খান, জেলা প্রশাসক, পিরোজপুর → মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে, হোসনা আফরোজা, জেলা প্রশাসক, বগুড়া → বিদ্যুৎ বিভাগে, তানভীর আহমেদ, জেলা প্রশাসক, ঢাকা → মন্ত্রিপরিষদ বিভাগে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রশাসনে দক্ষতা, জবাবদিহিতা ও কর্মপ্রবাহ বৃদ্ধি করতেই এই বৃহৎ রদবদল করা হয়েছে। নতুন জেলা প্রশাসকরা দ্রুত দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট