1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 10:53 pm
Title :
গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান:

গাজীপুরের পূবাইলে মহাসড়কের পাশে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : Tuesday, November 4, 2025,
  • 506 Time View

 

মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের পূবাইল থানাধীন হাড়িবাড়িরটেক এলাকায় ঘোড়াশাল – টঙ্গী আঞ্চলিক মহাসড়কের পাশে একটি কালভার্টের নিচ থেকে এক অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পথচারীরা প্রথমে কালভার্টের নিচে লাশটি দেখতে পান। পরে স্থানীয়রা বিষয়টি পূবাইল থানা পুলিশকে জানান। খবর পেয়ে থানা পুলিশের একটি টহল টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মৃত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। লাশ উদ্ধারের পর ঘটনাস্থলে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। লাশের পরিচয় শনাক্তের জন্য গাজীপুর পিবিআই ও সিআইডিকে অবহিত করা হয়েছে।

পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।

তিনি আরও বলেন, লাশের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে এবং আইনগত প্রক্রিয়া অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময় অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট