1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 10:57 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

গাজীপুরের শিমুলতলীতে কুটির শিল্প ও বাণিজ্য মেলায় জনস্রোত

Reporter Name
  • Update Time : Saturday, September 27, 2025,
  • 341 Time View

 

মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শিমুলতলীতে শুরু হওয়া মাসব্যাপী কুটির শিল্প ও বাণিজ্য মেলা জমে উঠেছে দর্শনার্থী ও ক্রেতাদের ভিড়ে।
প্রতিদিনই হাজারো মানুষের পদচারণায় মুখর হয়ে উঠছে মেলা প্রাঙ্গণ। পরিবার-পরিজন নিয়ে নারী-পুরুষ, শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধ সবাই দলে দলে ছুটে আসছেন মেলায়। কেনাকাটার পাশাপাশি মেলায় চলছে বিনোদনের উৎসবও।হাজারো মানুষের পদচারণায় মুখর মেলা প্রাঙ্গণ, বিক্রেতা-দর্শনার্থীর আনন্দ-উচ্ছ্বাস।

শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সেখানে ছোট-বড় মিলে প্রায় ২ শত স্টল ঠাঁই পেয়েছে। এসব স্টলে রয়েছে বাহারি শোপিস, জুয়েলারি সেট, বাচ্চাদের খেলনা, ইলেকট্রনিক্স সামগ্রী, নিত্যপ্রয়োজনীয় তৈজসপত্র, বুটিকসের পোশাকসহ নানান আকর্ষণীয় পণ্য। নারীদের জন্য গহনার পাশাপাশি পুরুষদের প্যান্ট-শার্টের দোকানেও ভিড় বেড়েছে। আর শিশুদের জন্য রাখা হয়েছে নাগরদোলা, বায়স্কোপ, ট্রেনসহ মজাদার রাইড।

দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা মেলার পণ্যের দাম সাধ্যের মধ্যে থাকায় খুশি।

দর্শনার্থী মোসাঃ তাসলিমা আক্তার বলেন, স্বল্পদামে সবকিছু পাওয়া যাচ্ছে। পরিবারের সবাই একসাথে ঘুরতে এসে কেনাকাটার সাথে বিনোদনও পাচ্ছি। খুব আনন্দ লাগছে।

অন্যদিকে বিক্রেতারা জানাচ্ছেন, প্রতিদিনই কয়েক লাখ টাকার কেনাবেচা হচ্ছে। ক্রেতার চাহিদায় অনেক মালামাল দ্রুত শেষ হয়ে যাচ্ছে। উদ্যোক্তাদের প্রত্যাশা—মাসব্যাপী এ মেলা ব্যবসা-বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচন করবে।

মেলা কর্তৃপক্ষ জানায়, সারাদেশের তাঁত, কুটির শিল্প ও বুটিকস অংশগ্রহণ করায় এ আয়োজন প্রাণবন্ত হয়ে উঠেছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খোলা থাকছে মেলা, যা চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। দর্শনার্থীদের জন্য প্রবেশ ফ্রি রাখা হলেও প্রতিদিন মাত্র ২০ টাকা দিয়ে টিকিট কিনলে লটারি মাধ্যমে থাকছে নানা পুরস্কার।

শুধু কেনাবেচা নয়, মেলায় দর্শনার্থীদের বিনোদনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতিও চলছে। আয়োজকদের বিশ্বাস—গাজীপুরের ইতিহাস, ঐতিহ্য ও বিনোদনের অনন্য দৃষ্টান্ত হয়ে উঠবে শিমুলতলীর এ কুটির শিল্প ও বাণিজ্য মেলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট