1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 3:05 pm
Title :
পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ ।

গাজীপুরে অগ্নিকাণ্ড প্রতিরোধে ফায়ার সার্ভিসের গণসংযোগ ও প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : Sunday, October 12, 2025,
  • 231 Time View

 

মোঃ হাইইউ উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে আসন্ন  শীতকালীন শুকনো মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে গাজীপুরে ব্যাপক গণসংযোগ ও প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, গাজীপুর সদর।

শুক্রবার (১১ অক্টোবর ২০২৫) দিনব্যাপী এ কার্যক্রম অনুষ্ঠিত হয় শহরের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে।

জনসচেতনতা বৃদ্ধিতেই নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে শিববাড়ি বাস স্ট্যান্ড, শিমুলতলী বাজার ও রেলগেট সংলগ্ন মুক্তমঞ্চ এলাকায় এই গণসংযোগ ও প্রশিক্ষণ চালানো হয়।

ফায়ার সার্ভিস মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী“নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে” আয়োজিত এ কর্মসূচিতে অগ্নি-দুর্ঘটনার কারণ, প্রতিরোধের উপায়, জরুরি মুহূর্তে করণীয় এবং অগ্নিনির্বাপণ যন্ত্রের সঠিক ব্যবহার সম্পর্কে নাগরিকদের প্রশিক্ষণ দেওয়া হয়।

গাজীপুর জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, প্রতিবছর শীতকালে শুকনো আবহাওয়া ও অসচেতনতার কারণে অগ্নিকাণ্ডের ঝুঁকি বহুগুণে বেড়ে যায়।”প্রতিরোধই সেরা অগ্নিনির্বাপণ”এই স্লোগানকে সামনে রেখে ফায়ার সার্ভিস মাঠে নেমেছে জনগণের পাশে, নিরাপদ গাজীপুর গড়ার প্রত্যয়ে।আগুন লাগার আগে জনগণ জানুক কীভাবে তা প্রতিরোধ করা যায়। এই উদ্দেশ্যে জনসচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে।

মামুন আরও বলেন, গাজীপুরে সাম্প্রতিক সময়ে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে,ফেমাস কেমিক্যাল গোডাউন, একাধিক পোশাক কারখানা, কাঁচাবাজার, রেস্টুরেন্ট এবং ঝুট গোডাউনে আগুন লেগে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এসব দুর্ঘটনা প্রমাণ করে, সচেতনতা এখন সময়ের দাবি।

স্থানীয় ব্যবসায়ী মো. আজহারুল ইসলাম বলেন, আমরা অনেকেই জানি না অগ্নিনির্বাপণ যন্ত্র কিভাবে ব্যবহার করতে হয়। আজকের প্রশিক্ষণটা আমাদের চোখ খুলে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট