1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 8:28 am
Title :
টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

গাজীপুরে অতিরিক্ত দায়রা জজের বাসায় চুরি, আটক ৩

Reporter Name
  • Update Time : Monday, October 20, 2025,
  • 216 Time View

 

মোঃ হাইইউ উদ্দিন খান, গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর আজিম উদ্দিন কলেজ রোডে সরকারি কর্মকর্তাদের আবাসিক এলাকায় অতিরিক্ত দায়রা জজ আবু ইব্রাহীমের সরকারি বাসভবনে চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (১৮ অক্টোবর) রাতে ‘গোধূলী’ নামের ওই সরকারি বাংলোয় ঘটে এই দুঃসাহসিক চুরি।

সোমবার(২০অক্টোবর)সকালে আদালতের নাজির বিল্লাল হোসেন পাটোওয়ারী বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে আটক করেছে।

মামলার এজাহারে বলা হয়েছে, শনিবার রাত সাড়ে ১১টা থেকে রোববার সকাল পৌনে ১১টার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা বাংলোর বারান্দার মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা এসি ইনডোর ও আউটডোর ইউনিট, বৈদ্যুতিক সংযোগের তামার তার ও মাটির নিচের তারসহ প্রায় ১ লাখ ১ হাজার ৫৫০ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

রোববার সকালে অফিস সহায়ক আল আমিন ফকির ও আনিস বাসভবনে গিয়ে ফটক ভাঙা অবস্থায় দেখতে পান এবং বিচারককে খবর দেন। পরে বিচারক নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন।

গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, চুরির ঘটনায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে তিনজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট