1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 3:47 pm
Title :
উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

গাজীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা

Reporter Name
  • Update Time : Wednesday, December 6, 2023,
  • 279 Time View

 

মোঃ হাইউল খান,গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দিনে দুপুরে মহড়া দিয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ করার অভিযোগ। বিষয়টি জাতীয় জরুরি সেবা নাম্বার ৯৯৯ এ কল দিয়ে সাময়িক প্রতিকার পেলেও আতংকে রয়েছে ভুক্তভোগী পরিবার।

 

শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ফরিদপুর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে আদালত কর্তৃক জমিতে ১৪৫ধারাও জারি থাকা সত্ত্বেও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সোমবার সকালে বাউন্ডারি ওয়াল নির্মাণ করে জমি দখল করে চেষ্টা করে একটি অসাধু চক্র।

 

অভিযোগ উঠেছে, মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনের ইন্ধনে খুঁটি বাহিনীর লোকজন নিয়ে জমি দখলের চেষ্টা চালায় অভিযুক্ত আব্দুস সালাম ও আফির মোল্লা। পরে জরুরি সেবা নাম্বার ৯৯৯ এ কল দিলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে কাজ বন্ধ করে দেয়। তার কিছুক্ষন পর আবারও কাজ শুরু করে দখলকারীরা।

 

মিজানুর রহমানের স্ত্রী শাহীনুর বেগম বলেন, স্থানীয় খোকন চেয়ারম্যান এর অনুমতি নিয়েই তারা দিনে দুপুরে আমাদের জমি দখল করে নেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন আমার জমি দখল করার অনুমতি কি খোকন চেয়ারম্যান দিতে পারে?

 

 

ভোক্তভোগী মিজানুর রহমানের কন্যা আমিনা আক্তার পলি বলেন, এই জমিটি নিয়ে প্রতিনিয়তই আমাদের হয়রানি করা হচ্ছে। একপর্যায়ে জোর করেই আমাদের কাছ থেকে জমিটি হাতিয়ে নেওয়ার চেষ্টা করে দখলকারীরা। স্থানীয় ইউপি চেয়ারম্যানের বাড়িতে এবিষয়ে দু’পক্ষের আলোচনা শেষে আমরা জমিতে এসে দেখি দখলকারীরা জমির উপর দেওয়াল নির্মাণ কাজ করছে। তিনি আরো বলেন, দখলকারীরা সাবেক এমপি মরহুম এড. রহমত আলীর ছেলে দূর্জয় ও বর্তমান সরকার দলীয় মনোনয়ন প্রাপ্ত রুমানা আলী টুসির দলের লোক। তাদের পাওয়ারেই দখলকারীরা আমাদের জমি দখলের চেষ্টা করছে।

 

অভিযুক্ত আফির উদ্দিন আনুষ্ঠানিকভাবে কোন বক্তব্য দিতে রাজী না হলেও তবে তিনি অকপটে স্বীকার করেছেন জমির উপর মামলা আছে।

 

এই বিষয়ে জানতে মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনকে বার বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে পুলিশ বলছে, জমি জমার বিরোধ নিস্পত্তি করবে আদালত। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা কাজ করছি।

 

এদিকে দিনে দুপুরে ব্যবসায়ীর জমি দখলে নেয়ার ঘটনার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। স্থানীয়রা প্রশাসনের নিকট নির্বাচনকে সামনে রেখে জমি দখলকারী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট