1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 10:05 am
Title :
মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে। জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড।

গাজীপুরে আলোড়ন: কাশিমপুর আ.লীগ নেতা ঢাকায় গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Saturday, September 20, 2025,
  • 181 Time View

 

মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগর রাজনীতিতে নেমে এসেছে তীব্র আলোড়ন। কাশিমপুর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এস এম আশরাফুল আলম আসকর (৬০) কে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও থানা পুলিশ।

শুক্রবার গভীর রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে ঢাকার তেজগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, আসকর দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারবিরোধী কার্যক্রমের অর্থদাতা হিসেবে কাজ করছিলেন। পাশাপাশি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল ও অশান্ত করতে আন্ডারগ্রাউন্ডে সক্রিয়ভাবে কাজ করছিলেন।

ডিএমপি সূত্র জানিয়েছে, দীর্ঘ গোয়েন্দা নজরদারি এবং সংগৃহীত তথ্য-উপাত্ত বিশ্লেষণ শেষে এ অভিযান পরিচালিত হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে দাবি করছে পুলিশ। তার বিরুদ্ধে নির্দিষ্ট মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আসকরের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই গাজীপুর মহানগরে রাজনৈতিক অঙ্গনে নেমে আসে চাঞ্চল্য। স্থানীয় আওয়ামী লীগের অনেক পলাতক নেতাকর্মী হতবাক হয়ে পড়েছেন। অনেকে বিষয়টিকে দলের জন্য বড় ধরনের ধাক্কা বলে মনে করছেন। অন্যদিকে সাধারণ মানুষ ও ভুক্তভোগীরা এ গ্রেপ্তারকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।

একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, আমরা বহুদিন ধরেই গোপনে তার কার্যকলাপের কথা শুনতাম। অবশেষে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, এটা জনস্বার্থে বড় একটি পদক্ষেপ।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের মতো বড় দলের একজন প্রভাবশালী নেতার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ সরকারের অবস্থানকে আরও দৃঢ় করবে। একইসাথে মহানগর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে। দলের ভেতরে শুদ্ধি অভিযানের প্রভাবও বেড়ে যাবে বলে অনেকে মন্তব্য করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে কাশিমপুর থানার ওসি মনিরুজ্জামান জানান বিষয়টি আমরা জানিনা তবে তেজগাঁও থানা পুলিশ ধরে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে পাঠিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট