
মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি
কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (৮ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় কাদিয়ানীদের অমুসলিম ঘোষনা করতে হবে এই শ্লোগানে বক্তব্য রাখেন, মুফতি লেহাজ উদ্দিন ভুইয়া (সভাপতি:খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি গাজীপুর), মাওলানা হাবিবুর রহমান মিয়াজী
(সভাপতি:জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ গাজীপুর মহানগর), মাওলানা ফজলুর রহমান (পরিচালক: খালিকিয়া দারুল উলূম মাদরাসা),মাওলানা ফরহাদ হোসাইন (ইমাম ও খতিব: সিনা হাসপাতাল মসজিদ), মুফতি যুলফিকার হায়দার (খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি গাজীপুর),দাঈ মুফতি সুলাইমান আহমাদ (চেয়ারম্যান: দাওয়াতী কাফেলা গাজীপুর), মাওলানা হাবিবুর রহমান মিয়াজী, মাওলানা ফজলুর রহমান, মাওলানা ফরহাদ হোসাইন, মুফতি যুলফিকার হায়দার,
দাঈ মুফতি সুলাইমান আহমাদ সহ আরো অনেকে।