1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

 

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর জেলা প্রতিনিধি :

গজীপুরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে বিনামূল্যে পশু খাদ্য বিতরণ, গবাদিপশুর বিনামূল্যে ভেক্সিনেশন, বিনামূল্যে চিকিৎসা সেবা, বিনামূল্যে ঔষধ প্রদান এবং সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মহানগরীর পোড়াবাড়ি ফসিউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে গাজীপুর সদর উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি।

গাজীপুর সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শাহীন মিয়ার সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, গাজীপুর জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ নার্গিস খানম, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাত হোসেন, ডেইরী ফার্মাস এসোসিয়েশনের সভাপতি আ ক ম মোফাজ্জল হোসেন।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সম্মিলিত পেশাজীবি পরিষদ গাজীপুর জেলা শাখার সভাপতি প্রফেসর নজরুল ইসলাম।

এসময় পবিত্র মাহে রমজান উপলক্ষে সুলভমূল্যে দুধ ৭০ টাকা লিটার, ডিম প্রতি পিস ৬ টাকা ও গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকায় বিক্রি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট