1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 11:19 pm
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন বন্ধ করে বুধবার থেকে কাজে যোগ দেওয়ার আহবান করেন, জাহাঙ্গীর আলম।

Reporter Name
  • Update Time : Wednesday, November 1, 2023,
  • 276 Time View

 

মোঃ হাইউল খান

 

গাজীপুর জেলা প্রতিনিধি

 

বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের আন্দোলন বন্ধ করে বুধবার থেকে কাজে যোগ দেওয়ার আহবান জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এবং গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

 

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা এলাকায় জেলা ও মহানগরীর ৪৩টি শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন জাহাঙ্গীর আলম। পরে তিনি চলমান শ্রমিক আন্দোলন নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন। বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকরা যে আন্দোলন শুরু করেছেন তা এরই মধ্যে গাজীপুরের বিভিন্ন অঞ্চলের কারখানাগুলোতে ছড়িয়ে পড়েছে। গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে সর্বনিম্ন মজুরি ২৩ হাজার টাকা দাবি করেছেন। এ-নিয়ে বোর্ডে আলাপ আলোচনা চলছে। ১ নভেম্বর মজুরি বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে। আশা করা হচ্ছে মজুরি বোর্ড শ্রমিকদের দাবি বিবেচনায় নিয়ে ৩০ নভেম্বরের মধ্যে একটি গ্রহণযোগ্য মজুরি ঘোষণা করা হবে।শ্রমিকদের নামে কোনো রাজনৈতিক দল যেন রাস্তাঘাটে ভাংচুর ও শিল্প কারখানার ক্ষতি করতে না পারে।সেই প্রেক্ষাপটে তিনি বুধবার থেকে সব শ্রমিকদের আন্দোলন বন্ধ করে কাজে যোগ দেওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট