1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 1:28 am
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

গাজীপুরে জাল টাকার কারখানা আবিষ্কার  আটক ৩, জাল নোট উদ্ধার 

Reporter Name
  • Update Time : Wednesday, January 28, 2026,
  • 117 Time View

 

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুরে র‍্যাবের অভিযানে জাল টাকার একটি সংঘবদ্ধ চক্রের কারখানা আবিস্কার করেছে র‍্যাব। আটক করা হয়েছে কারখানা মালিকসহ ৩ জনকে।

 

আটকেরা হলেন— আরিফ রায়হান (৩১), মো. রুবেল মিয়া (৩৩) ও মো. জাহিদুল ইসলাম সবুজ (৩১)।

 

 

সোমবার (২৬ জানুয়ারি) রাতের অভিযানে বিপুল পরিমাণ নোট ও আধুনিক সরঞ্জামসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে র‍্যাব-১, জব্দ করা হয়েছে ৫ লাখ ৪০ হাজার টাকার অবৈধ জাল নোট।

 

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকায় খোকন ভিলার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেখানে দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি ও বাজারজাতকরণের কারখানা পরিচালনা করা হচ্ছিল।

 

অভিযানে তাদের দখল থেকে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ৪টি প্রিন্টার, ৩টি ল্যাপটপ, স্ক্যানার, লেমিনেটিং মেশিন, কেমিক্যাল, রং, বিশেষ কাগজসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে বিক্রি করছিল। আসন্ন রমজান, ঈদ ও অন্যান্য ধর্মীয় উৎসবকে সামনে রেখে জাল নোট বাজারে ছাড়ার পরিকল্পনাও ছিল তাদের।

 

র‍্যাব জানায়, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট ও সাধারণ মানুষকে প্রতারিত করার এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে আটকদের বিরুদ্ধে স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪ অনুযায়ী মামলা দায়ের করে টঙ্গী পূর্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

র‍্যাব আরও জানায়, আসন্ন উৎসবগুলোকে কেন্দ্র করে জাল টাকা ও সংঘবদ্ধ অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট