1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 9:07 am
Title :
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন

গাজীপুরে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ইছহাক পিকুকে হত্যার হুমকিথানায় জিডি

Reporter Name
  • Update Time : Tuesday, December 23, 2025,
  • 202 Time View

 

 

 

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর জেলা প্রতিনিধি

গাজীপুরে জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির নেতা ও অন্যতম সংগঠক ইছহাক (পিকু)-কে হত্যার হুমকি দেওয়া হয়েছে। একাধিক ফেসবুক পেইজ, ব্যক্তিগত আইডি ও মোবাইল নম্বর থেকে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত রবিবার রাতে তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরেই একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনের মাধ্যমে তাকে লক্ষ্য করে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে আসছে। এসব হুমকিকে কেন্দ্র করে তার নিজের এবং পরিবারের নিরাপত্তা নিয়ে গুরুতর শঙ্কা তৈরি হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানে গাজীপুরে শিক্ষার্থীদের একত্রিত করা, আন্দোলনকে তীব্রতর করা এবং রাজপথে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে ইছহাক পিকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও বিভিন্ন গণতান্ত্রিক ও জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে তাকে গাজীপুরের রাজপথে সরব দেখা যায়।

 

সম্প্রতি বিপ্লবী শহীদ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে ইছহাক পিকু বিক্ষোভ মিছিলের ডাক দেন এবং সামনে থেকে নেতৃত্ব দেন। গত ১৯ ডিসেম্বর হাদীর ইন্তেকালের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই তার ডাকে গাজীপুরে হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ রাজপথে নেমে আসে। স্থানীয় সূত্রগুলো বলছে, এসব কর্মসূচির পর থেকেই তার বিরুদ্ধে হুমকি তীব্র আকার ধারণ করে।

এ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে ইছহাক পিকু বলেন,

“পতিত স্বৈরাচারী আওয়ামী লীগের দোসররা আমাকে পরিকল্পিতভাবে হত্যার হুমকি দিয়ে আসছে। এতদিন এসব হুমকিকে গুরুত্ব দিইনি। কিন্তু এখন আমি বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছি, কারণ এটি শুধু আমার ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্ন নয়- এটি গণতান্ত্রিক আন্দোলনের ওপর সরাসরি আঘাত।”

তিনি আরও বলেন,

“আমি এই হুমকিতে ভীত নই। ওসমান হাদীসহ জুলাই শহীদদের রক্তের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। ভয় দেখিয়ে আমাদের কণ্ঠরোধ করা যাবে না। বরং এই হুমকিই প্রমাণ করে স্বৈরাচারী শক্তি এখনো সক্রিয় রয়েছে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়।”

তিনি প্রশাসনের উদ্দেশে বলেন,

“আমি চাই এই হুমকির উৎস চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হোক, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হোক”।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন,

“এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে”।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট