1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 9:28 pm
Title :
রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী  

গাজীপুরে তারুণদের নিয়ে আলোচনা সভা  ‘তারুণ্যের শক্তিতেই এগিয়ে যাক নতুন বাংলাদেশ’

Reporter Name
  • Update Time : Tuesday, December 2, 2025,
  • 138 Time View

 

 

মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

‘তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠন’ নিয়ে আজ ( মঙ্গলবার) সকাল ১০টায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়েছে। জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন বলেছেন, তারুণ্যের ঐক্যবদ্ধ শক্তিতেই নতুন বাংলাদেশ এগিয়ে যাবে। তরুণদেরকে কর্মমুখী প্রশিক্ষণ দেয়া, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, সৃজনশীলতার চর্চা এবং মাদকমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এ লক্ষ্যে সকল ক্ষেত্রে তরুণদের সক্রিয় অংশগ্রহণের উদ্দেশ্যে একটি সুস্থ পরিবেশ গড়ে তোলার জন্য সরকার কাজ করছে।

অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো: মোতাছেম বিল্যাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, স্হানীয় সরকার বিভাগের উপপরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া,গাজীপুর প্রেসক্লাবের তত্বাবধায়ক কমিটির সিনিয়র সদস্য সাংবাদিক দেলোয়ার হোসেন, জেলা ইসলামিক ফাউণ্ডেশনের উপপরিচালক মো: ইউনুস আলী, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক অলকা প্রভা দে, জেলা শিক্ষা অফিসার মো: আল মামুন তালুকদার, জেলা তথ্য অফিসার শামীমা নাসরিন প্রমুখ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও আলোচনায় অংশ নেন। শেষে তারুণ্যের উৎসবের ওপর তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট