মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি
পহেলা বৈশাখের সকালে গাজীপুরে সৃষ্টি হয় নজিরবিহীন এক রাজনৈতিক জনজোয়ার—যেখানে নেতৃত্ব, আবেগ ও জনসমর্থন একসঙ্গে মিলে রূপ নেয় গণজোয়ারের।গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের আহ্বানেই নগরের চৌরাস্তা বাইপাস এলাকায় জড়ো হয় হাজারো নেতাকর্মী ও সমর্থক।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা থেকে গাজীপুর হয়ে টাঙ্গাইলে‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং প্রকল্প ও কৃষি মেলার উদ্বোধনে যাওয়ার যাত্রাপথে এই ব্যতিক্রমী সম্বর্ধনার আয়োজন করা হয়।
জানা যায়, ভোর সকাল থেকেই গাজীপুর জেলা ও মহানগর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে অপেক্ষায় থাকে নেতাকর্মীরা
ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকায় সজ্জিত সড়কের দুই পাশ মুহূর্তেই পরিণত হয় জনসমুদ্রে। স্লোগানের তীব্র গর্জনে মুখর হয়ে ওঠে পুরো এলাকা—প্রধানমন্ত্রী তারেক রহমান এগিয়ে চলো” স্লোগানে বারবার কেঁপে ওঠে পরিবেশ।
এ সময় সিটি প্রশাসক বলেন গাজীপুরের মানুষ উন্নয়ন ও গণতন্ত্রের প্রতীক তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যেতে চায়। আজকের এই স্বতঃস্ফূর্ত জনসমাগমই প্রমাণ করে—জনগণের আস্থা কোথায়।
প্রধানমন্ত্রীর গাড়িবহর এলাকা অতিক্রমের সময় নেতাকর্মীরা হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং ফুল ছিটিয়ে অভ্যর্থনা জানান। মুহূর্তেই পুরো এলাকা পরিণত হয় এক উৎসবমুখর জনসমুদ্রে, যেখানে রাজনৈতিক আবেগ মিশে যায় নববর্ষের আনন্দে।
প্রধানমন্ত্রীর যাত্রা পথে অংশ নেওয়া বিএনপি ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বলেন,“তারেক রহমানই আমাদের ভবিষ্যতের আশা, আর গাজীপুরের ৪ জন এমপি ও সিটি প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক এর নেতৃত্বে আমার ঐক্যবদ্ধ
তারেক রহমানের যাত্রা পথে গাজীপুর মহানগরের বিভিন্ন পয়েন্টে দলের শীর্ষ নেতারাও সক্রিয়ভাবে অংশ নেন।এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সভাপতি, সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার,মহানগর বিএনপির সাধারণ সম্পাদক,গাজীপুর ২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর ৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলন, গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান,গাজীপুর জেলা পরিষদের প্রশাসক চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পহেলা বৈশাখের দিনে গাজীপুরে এমন জনসমাগম শুধু উৎসবের আবহকেই আরও বর্ণিল করেনি, বরং রাজনৈতিক অঙ্গনে শক্তি, ঐক্য ও নেতৃত্বের প্রতি আস্থার এক সুস্পষ্ট বার্তা।