1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 11:12 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

গাজীপুরে ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি প্রকাশ্যে

Reporter Name
  • Update Time : Monday, July 24, 2023,
  • 558 Time View

মো. মোজাহিদ (গাজীপুর):

গাজীপুরের কাপাসিয়া উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধানের নামে গৃহকর্মী কিশোরীকে ধর্ষণের মামলায় গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) করেছে আদালত। গ্রেফতারি পরোয়ানা থাকা সত্বেও আসামি তার দলীয় প্রভাব দেখিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে জানা যায়। পুলিশ বলছে থানায় এখনও ওয়ারেন্টের কাগজ আসেনি।

 

গত বৃহস্পতিবার (২০ জুলাই ২০২৩) ‘নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল’ গাজীপুর আদালতের বিচারক এ গ্রেফতারি পরোয়ানার নির্দেশ দেন। ওয়ারেন্টের বিষয়টি নিশ্চিত করেছেন পেশকার মাইন উদ্দিন কিরণ।

 

গ্রেফতারি পরোয়ানার বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর জানান, ‘থানায় এখনো গ্রেফতারি পরোয়ানার কাগজ আসেনি। এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’।

 

 

এদিকে ধর্ষণে অভিযুক্ত চেয়ারম্যানকে অব্যাহতি না দেয়ায় এলাকার সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সরকার আইনের ধারা ৩৪ এর (১) অনুচ্ছেদে রয়েছে, চেয়ারম্যান বা সদস্যগণ কোনো ফৌজদারি অপরাধে অভিযুক্ত হলে অথবা আদালত কর্তৃক সেই অভিযোগ গৃহীত হলে সেই চেয়ারম্যান বা সদস্যদের সাময়িক বরখাস্ত করা সরাসরি নির্দেশনা রয়েছে। এ ঘটনায় উল্লেখিত আইনের ব্যক্তয় ঘটেছে।

 

এসব বিষয়ে গাজীপুর জেলা প্রশাসক বলেন, ‘অফিসিয়ালি এ বিষয়ে আমার এখনও পর্যন্ত কোনো তথ্য নেই। যদি অ্যারেস্ট করে তাহলে এ বিষয়টি আমরা সরকারকে জানাবো। তাছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কর্তৃপক্ষ স্থানীয় সরকার মন্ত্রণালয়। তাদের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে’।

 

 

প্রসঙ্গত, গত বছরের ৩১ আগস্ট ভুক্তভোগী কিশোরীর পিতা বাদী হয়ে গাজীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি ধর্ষণ মামলা ২২৭/২২ দায়ের করেন। পরবর্তীতে মামলাটি আমলে নিয়ে আদালত জেলা পিবিআই কে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

 

 

অভিযুক্ত সাখাওয়াত হোসেন উপজেলার রাউৎকোনা গ্রামের মৃত সাহেব আলী মোক্তারের ছেলে ও উপজেলা যুবলীগের সভাপতি।

 

ভুক্তভোগীর করা মামলার বর্ণনায় বলা হয়, চেয়ারম্যান তার স্ত্রীর অনুপস্থিতিতে ওই গৃহকর্মীকে ধর্ষণ করতেন। এক পর্যায়ে গর্ভবতী হয়ে পড়লে দুই মাস আগে তাকে বাড়ির এক কাজের ছেলের সাথে জোরপূর্বক বিয়ে দেওয়া হয়।

 

পরে গত ১৬ আগস্ট কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সে কন্যা সন্তান প্রসব করে। এরপর তার স্বামী তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানান।

 

এ ঘটনা জানাজানি হলে তোলপাড় সৃষ্টি হয়। ফেসবুক ও মেসেঞ্জারে কিশোরীর স্বীকারোক্তিমূলক ভিডিও ছড়িয়ে পড়ে।

 

পরে চেয়ারম্যান সন্ত্রাসী দিয়ে কিশোরীকে সন্তানসহ অপহরণ করে তার শ্যালক আল-মামুনের বাড়িতে আটকে রাখেন। এরপর তাকে আদালতের নির্দেশে নবজাতকসহ ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট