1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 29, 2026, 10:50 am
Title :
গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ, ইউএনওসহ স্থানীয়দের বিরুদ্ধে সংবাদ সম্মেলন সালথা উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক ফকির মিয়ার পদত্যাগ রূপসা উপজেলার তালতলা গ্রামের ঐতিহ্যবাহী মহানাম যজ্ঞ অনুষ্ঠান বন্ধে সাবেক ইউপি সদস্য বিনয় এবং তার ভাই কমল এর ষড়যন্ত্র অব্যাহত। স্বামীর অনাগ্রহ, টাকার সংকট—মৃত্যুর সঙ্গে লড়ছে আঁখি কর্ম দক্ষতা ও সততার স্বীকৃতি—গাজীপুর সিটিতে পদোন্নতি পেয়ে  অতিরিক্ত প্রধান প্রকৌশলী – ইঞ্জিনিয়ার –  সুদীপ বসাক টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, টাঙ্গাইলের আয়োজনে মুক্তিযুদ্ধের কবিতা পাঠ ও আলোচনা সভা গাজীপুরে ৩০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২,মোটরসাইকেল জব্দ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুরে নবাগত পুলিশ কমিশনারের সাথে বিএনপির মতবিনিময়

Reporter Name
  • Update Time : Thursday, November 27, 2025,
  • 179 Time View

 

 

 

মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

 

গাজীপুর মহানগরীর শান্তি-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও নাগরিক নিরাপত্তা জোরদারে নবাগত পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদারের সাথে গাজীপুর মহানগর বিএনপি ও ৮টি থানা বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে জিএমপি হেডকোয়ার্টার্স কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় মহানগর বিএনপি সভাপতি শওকত হোসেন সরকার, সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি, থানা বিএনপির সভাপতি-সম্পাদক, সাবেক কাউন্সিলরবৃন্দসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

 

 

সভায় নেতৃবৃন্দ শহরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চাঁদাবাজি দমন, মহাসড়কে অটোরিকশা নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধ, প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা বৃদ্ধি–সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব উপস্থাপন করেন। গাজীপুরকে একটি শান্তিপূর্ণ নিরাপদ মহানগর গড়ে তুলতে তারা পুলিশের প্রতি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

 

 

পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার বলেন, মাদক নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থার শৃঙ্খলা আনা ও চুরি–ছিনতাই রোধে জিএমপি সর্বোচ্চ কঠোরতা ও পেশাদারিত্বের সাথে কাজ করছে।

 

 

তিনি আরও বলেন, শহরকে নিরাপদ ও বাসযোগ্য রাখতে পুলিশের পাশাপাশি সকল রাজনৈতিক ও সামাজিক শক্তির সহযোগিতা প্রয়োজন।

 

 

সভায় জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস), উপ-পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট