1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 9:26 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

গাজীপুরে পূবাইলে ট্রেন–ট্রাক সংঘর্ষে

Reporter Name
  • Update Time : Wednesday, October 1, 2025,
  • 184 Time View

 

মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরের পূবাইল কলেজ গেটে ট্রেন–ট্রাক সংঘর্ষে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪১নং ওয়ার্ডের কলেজগেট রেলগেটে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন ও সেভেন রিং কোম্পানির একটি সিমেন্টবোঝাই ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় প্রায় এক ঘণ্টা রেল চলাচল বন্ধ থাকে। তবে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কলেজগেট রেলগেট দিয়ে ট্রাকটি পার হওয়ার সময় হঠাৎ গেটের ওপর আটকে যায়। এ সময় ট্রেন চলে আসতে থাকলে চারদিকে চিৎকার শুরু হয়। ধাক্কাধাক্কি করে ট্রাক সরানোর চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। ঠিক সেই মুহূর্তে পর্যটক এক্সপ্রেসের ইঞ্জিন এসে ট্রাকের পেছনের অংশে ধাক্কা দেয়। এতে ট্রেনের একটি এসি বগির দরজা ভেঙে যায়।

ট্রেনচালকের দ্রুত সিদ্ধান্তে বড় দুর্ঘটনা এড়ানো গেছে বলে জানিয়েছেন যাত্রীরা। যাত্রী শহীদুল ইসলাম বলেন, ট্রেন চালক আগে থেকেই ব্রেক করেছিলেন। নাহলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। আমরা সবাই আতঙ্কে ছিলাম, তবে অল্পের জন্য বেঁচে গেছি।

রেলগেট কিপার স্বপন বলেন, আমি একপাশের গেট বন্ধ করেছিলাম। হঠাৎ ট্রাকটি রেললাইনের ওপর বন্ধ হয়ে যায়। চেষ্টা করেও সরানো সম্ভব হয়নি। ওই সময় পর্যটক এক্সপ্রেস এসে ধাক্কা দেয়।

ট্রাকচালক নিজেও আতঙ্কের বর্ণনা দিয়ে বলেন, গাড়ি হঠাৎ বন্ধ হয়ে যায়। বারবার চালু করার চেষ্টা করেছি কিন্তু হয়নি। তারপরই ট্রেন এসে ধাক্কা দেয়।

এ ঘটনায় প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকলেও পরে উদ্ধার তৎপরতা শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পূবাইল রেল স্টেশন মাস্টার মুসা ফোন রিসিভ না করায় তার মতামত জানা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট