1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 11:24 pm
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

গাজীপুরে পূবাইল কুদাব এলাকায় অসামাজিক কার্যকলাপের জেরে গ্রেপ্তার ৫

Reporter Name
  • Update Time : Tuesday, October 31, 2023,
  • 388 Time View

 

মোঃ হাইউল খান

গাজীপুর জেলা প্রতিনিধি

 

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ড এর কুদাব এলাকা থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৫ জন কে আটক করেছে পূবাইল মেট্রো থানা পুলিশ। স্থানীয়দের অভিযোগ প্রায় ১৫ বছর যাবৎ কুদাব বাগিচা এলাকায় রিনা আক্তার তার নিজ বাসায় দেহ ব্যাবসা চালিয়ে যাচ্ছিল। এলাকা সূত্রে জানা যায় মূল অভিযুক্ত রিনা আক্তার স্থানীয় ৪০ নং ওয়ার্ড এর কুদাব এলাকার মৃত নসুর উদ্দিন ভূঁইয়ার মেয়ে ও আলমগীর ভূইয়ার বোন। আলমগীর ভূইয়া কুদাব বাইতুন মামুর জামে মসজিদ এর সাধারণ সম্পাদক। এ ব্যাপারে আলমগীর ভূইয়ার সাথে যোগাযোগ করিলে বলেন রিনা আমার বোন তবে এসব ব্যাপারে আমার জানা নাই । ২৭ অক্টোবর রাতে পূবাইল থানা পুলিশ এর এস আই মারফত আলীর নেতৃতে একটি টিম রানু আক্তার এর বাসায় অভিযান চালিয়ে সুমি আক্তার পিতা -ইমান হোসেন, গ্রাম -বাগাদিয়া, থানা সোনাইমুড়ী, জেলা নোয়াখালী। বর্তমান ঠিকানা ৪৮ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন। তানিশা ১৮ পিতা- আবুল হোসেন, তার গ্রামের বাড়ি বাংগালকান্দি, থানা গফরগাও, জেলা ময়মনসিংহ। মাসুদা বেগম ৩৮ স্বামী -হাসান সরকার, তার গ্রামের বাড়ি বখরাপুর থানা -কুলিয়ার চর,জেলা কিশোরগঞ্জ। কহিনুর ১৯,স্বামী -হান্নান, তার গ্রামের বাড়ি সাতানি পাড়া, থানা – কালিগঞ্জ, যার বর্তমান ঠিকানা কুদাব বাগিচা এলাকা। এ ছাড়াও অসামাজিক কার্যকালাপে জড়িত থাকার অভিযোগে সাহাদাত হোসেন, পিতা সুরুজ বেপারী, তালটিয়া পূবাইল থানা, গাজীপুর মহানগর কে একই সময় আটক করে পূবাইল থানা পুলিশ।এ ব্যাপারে পূবাইল থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান তাদের কে আটক করে মামলা দিয়ে গাজীপুর আদালতে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট