1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 1:08 pm
Title :
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে।

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ  করে বিক্ষোভ 

Reporter Name
  • Update Time : Thursday, September 11, 2025,
  • 176 Time View

 

মোঃ হাইউল উদ্দিন খান গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে বকেয়া বেতন, ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে শ্রমিকদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টায় শিনওয়ান গার্মেন্টস কোং লিমিটেড, যা বুলবুল নিটিং নামে পরিচিত ওই প্রতিষ্ঠানের শ্রমিকরা আন্দোলনে নামেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগস্ট মাসের বকেয়া বেতন, নাইট বিল পাওনা রয়েছে। মালিক পক্ষ বেতন দিতে টালবাহানা করায় সকাল ৭টার দিকে গাজীপুর মহানগরের বাসন থানাধীন দিঘীরচালা এলাকায় কারখানা সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামে প্রায় দুই শতাধিক শ্রমিক। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পরে শ্রমিকরা কারখানার মূল ফটকের সামনে অবস্থান নেয়। এতে প্রায় দেড় ঘণ্টা পর  শ্রমিকরা অবরোধ তুলে নেয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, কারখানা মালিকের মোবাইল ফোন বন্ধ থাকায় কারখানার প্রশাসন বেতন পরিশোধে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। বিষয়টি নিয়ে যোগাযোগ করেও মিলছে না আশ্বাস। তাই বাধ্য হয়ে আন্দোলন করছেন তারা।

গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর তরিকুল ইসলাম বলেন, বকেয়া বেতনের দাবিতে শিনওয়ান গার্মেন্টসের শ্রমিকদের সড়ক অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বাসন থানার ওসি মো. শাহিন খান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে কারখানার কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে কীভাবে তাদের পাওনা পরিশোধ করা যায় তার চেষ্টা অব্যাহত রেখেছি।এ ছাড়াও কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট