1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 10:08 am
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

গাজীপুরে বঙ্গমাতার জন্ম বার্ষিকী উপলক্ষে যুবলীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত  

Reporter Name
  • Update Time : Wednesday, August 9, 2023,
  • 458 Time View

 

মোঃ লিয়াকত হোসাইন,

স্টাফ রিপোর্টার

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সকল লড়াই-সংগ্রাম আন্দোলনের নেপথ্যের প্রেরণাদায়ী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে গাজীপুর মহানগর যুবলীগ।গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে ৮ ই আগষ্ট ২০২৩ ইং তারিখ মঙ্গলবার দুপুরে মহানগরীর চান্দনা চৌরাস্তার একটি মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল এর সভাপতিত্বে দোয়া মাহফিলে মহানগর যুবলীগ নেতা আতিকুর রহমান খান রাহাত, সাবেক সদর থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ সরকার পাপেল,১৫ নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির,১৪ নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক আমিরুল ইসলামসহ মহানগর যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এর আগে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করেছে গাজীপুর জেলা প্রশাসক।গাজীপুর জেলা প্রশাসকের উদ্যোগে ভাওয়াল সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহা:মোস্তারী কাদেরী,সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক, পুলিশ সুপার কাজী শফিকুল ইসলাম,মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার অপরাধ আবু তোরাম মোঃ শামছুর রহমানসহ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১০ জন দুস্থ ও অসহায় প্রশিক্ষিত নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন জেলা প্রশাসক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট