1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

গাজীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনিকে বিজয় করার লক্ষ্যে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

 

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল আয়োজিত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে, গাজীপুর ২ সংসদীয় আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী এম মঞ্জুরুল করিম রনিকে বিজয় করার লক্ষে নির্বাচনী প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ৬ ফেব্রুয়ারি) বাদ মাগরিব নগরের ২৫ নং ওয়ার্ড ডুয়েট সংলগ্ন মো. হাবিবুর রহমান সরকারের দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত নির্বাচনী প্রচারণা ও আলোচনা সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের গাজীপুর মহানগর নির্বাচন পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. হাবিবুর রহমান সরকার। প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, গাজীপুর সদর উপজেলা সাবেক চেয়ারম্যান, জেলা ও মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আফজাল হোসেন কায়সার এ সময় তিনি গাজীপুর ২ আসনের ধানের শীষের এমপি প্রার্থী এম মঞ্জুরুল করিম রনিকে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।প্রধান বক্তা হিসেবে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো.মোখলেসুর রহমান।বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের ঢাকা বিভাগীয় নির্বাচন পরিচালনা কমিটির সহ-সভাপতি (সাবেক পৌর যুবদলের সাধারণ সম্পাদক) মো. রফিজ উদ্দিন রফিক,মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের মহানগরের প্রধান সমন্বয়কারী মো. শামীম সিদ্দিক, মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নির্বাচন পরিচালনা কমিটির মহানগরের সহ-সভাপতি মো.হুমায়ুন সরকার, ২৫ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো.শওকত সরকার, মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের মহানগর নির্বাচন পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. শওকত হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন,সাবেক পৌর যুবদলের সহ-সভাপতি মো.বিল্লাল হোসেন ভূইয়া, মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো.জসিম উদ্দিন,অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ২৫ নং ওয়ার্ড বিএনপি ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট