1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

গাজীপুরে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রনির পক্ষে শোভাযাত্রা

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

 

 

মো. হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির সমর্থনে সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ।

 

এ কর্মসূচির বিশেষ আকর্ষণ ছিল শাহীন মিয়ার শিশুকন্যা সাফা নুজাইরা, যিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতি হিসেবে সেজে শোভাযাত্রায় অংশ নেন। এতে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে কৌতূহল ও উদ্দীপনা সৃষ্টি হয়।

 

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকালে গাজীপুর মহানগরের গাছা থানাধীন সাইনবোর্ড এলাকা থেকে গাছা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহীন মিয়ার সার্বিক তত্ত্বাবধানে এক বিশাল নির্বাচনী শোভাযাত্রা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রাটি ভুশির মিল, সাইনবোর্ড, জাতীয় বিশ্ববিদ্যালয়, বোর্ড বাজার ও বড়বাড়ি মালেকের বাড়িসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। প্রচারণায় মূলমাধ্যম নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করেন এবং সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দোয়া ও ভোট প্রার্থনা করেন।

 

সংক্ষিপ্ত বক্তব্যে শাহীন মিয়া বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নের লক্ষ্যে এম মঞ্জুরুল করিম রনিকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছে এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পরিবর্তনের প্রত্যাশারই বহিঃপ্রকাশ।

শোভাযাত্রায় গাছা থানা বিএনপি নেতা আলহাজ্ব মো. হুমায়ূন কবির, আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম, মকবুল হোসেন, ওবাইদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা সেলিম সরকার, জাহাঙ্গীর আলম, আলহাজ্ব ফরিদ আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। পুরো এলাকায় এতে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট