1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 11:32 pm
Title :
রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী  

গাজীপুরে মসজিদে মসজিদে মুসল্লিদের ক্ষোভ, আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

Reporter Name
  • Update Time : Saturday, November 29, 2025,
  • 187 Time View

 

 

মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুর সিটির কেন্দ্রীয় ও স্থানীয় মসজিদগুলোতে আজ জুম্মার খুতবায় একযোগে গর্জে উঠলেন ধর্মপ্রাণ মুসলমানরা।

 

শুক্রবার(২৮ নভেম্বর) জুমার বয়ানে বাউল গানের কথিত ‘সম্রাট’ আবুল সরকারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার পক্ষাশ্রয়ী রাজনৈতিক গোষ্ঠীগুলোর বয়কটের আহ্বান জানান খতিবরা। নামাজ শেষে বিভিন্ন এলাকায় ক্ষুব্ধ মুসল্লিরা বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নেমে পড়েন। পুরো গাজীপুরজুড়ে নিন্দার ঝড় বইছে।

 

পূবাইল বেপারি পাড়া জামে মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুল্লাহ মোহাম্মদ আবুল হোসাইন জুম্মার বয়ানে বলেন, আবুল সরকারের পক্ষ নিয়ে দেশের কয়েকটি রাজনৈতিক দল ঈমানি সীমা লঙ্ঘন করেছে। তাদেরকে চিহ্নিত করে বয়কট করা প্রতিটি মুসলমানের ঈমানী দায়িত্ব। বাংলার জমিতে আল্লাহ-বিরোধী কোনো অপকর্ম সহ্য করা হবে না।

 

পূবাইল বাজার জামে মসজিদের খতিব খুতবায় আবুল সরকারের **‘ধৃষ্টতা ও ধর্মীয় অবমাননা’**র তীব্র নিন্দা জানিয়ে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি করেন। তিনি বলেন, “ধর্মের নামে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ আর দেওয়া যাবে না।”

 

জয়দেবপুর কেন্দ্রীয় জামে মসজিদে খতিব মুসল্লিদের উদ্দেশে বলেন, “মোনাফেকদের ষড়যন্ত্র মোকাবিলায় মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা আল্লাহদ্রোহী কার্যকলাপকে সমর্থন করে, তাদের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

 

মুসল্লিদের ক্ষোভ

 

বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন মুসল্লি সাংবাদিকদের বলেন—

 

মুসা ফকির, একজন তরুণ মুসল্লি, বলেন: “ধর্ম নিয়ে ছলচাতুরি আমরা সহ্য করব না। এমন অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে আরও বড় অপমানের জন্ম দেবে।”

 

আরেক মুসল্লি আবদুর রহিম বলেন: আমরা শান্তিপ্রিয় মানুষ, কিন্তু আল্লাহ ও রাসুল (সা.)-এর বিরুদ্ধে কেউ কথা বললে চুপ করে থাকা আমাদের পক্ষে সম্ভব নয়।

 

বৃদ্ধ মুসল্লি হাজী মফিজুল হক বলেন,

গাজীপুরসহ বাংলাদেশের সব মসজিদ আজ একই কণ্ঠে কথা বলছে। সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

 

শহরের অন্যান্য মসজিদ থেকেও একই ধরনের বয়ান দেওয়া হয় এবং নামাজ শেষে আল্লাহদ্রোহী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে আহ্বান জানানো হয়।

 

গাজীপুরজুড়ে উত্তাল জনমত এখন এক দাবি, আবুল সরকারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট