1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 7:25 pm
Title :
উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

গাজীপুরে মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর দিক সম্পর্কে দিনব্যাপী কর্মশালা।

Reporter Name
  • Update Time : Thursday, December 14, 2023,
  • 232 Time View

 

মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর জেলা প্রতিনিধি:

গাজীপুরে মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর দিক সম্পর্কে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার গাজীপুরের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ আবুল ফাতে সফিকুল ইসলামের অনুমতিক্রমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ে শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা এবং ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে প্রশিক্ষক/মেন্টর তৈরীর লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মশালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপ পরিচালক মোঃ মেহেদী হাসান’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন এর গাজীপুরের উপপরিচালক মোঃ মনজুরুল আলম মজুমদার, গাজীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ হারুন অর রশীদ,গাজীপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এস. এম. আনোয়ারুল করিম।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ বাবুল সরকার। অনুষ্ঠানে মাদক বিস্তারের প্রেক্ষাপট, প্রতিরোধ, ক্ষতিকর দিক, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন, মাদকদ্রব্যের ইতিহাস এবং মাদক নিয়ন্ত্রণে শিক্ষকদের ভূমিকাসহ প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়।

এ কর্মশালায় সঞ্চালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুরের প্রসিকিউটর মোঃ আবু বকর সিদ্দীক। ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাদক নিয়ন্ত্রণে ধর্মীয় শিক্ষার উপর গুরুত্বারোপ করেন। যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মাদক নিয়ন্ত্রণে বেকার যুবকদের কর্মসংস্থানে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণের উপর গুরুত্ব দেন। এছাড়া সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক শিক্ষার্থীদের বন্ধু নির্বাচনে যতœবান হওয়ার উপদেশ প্রদান করেন। সহকারী পরিচালক তাঁর বক্তব্যে মাদকদ্রব্য ব্যবহারের ক্ষতিকারক দিক সম্পর্কে এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন সম্পর্কে বক্তব্য প্রদান করেন। এছাড়া নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বারের বিজ্ঞ আইনজীবী মোঃ জালাল উদ্দীন। বক্তব্যে তিনি বলেন, সরকারী এজেন্সীর পাশপাশি অবৈধ মাদক নিয়ন্ত্রণ শিক্ষকমন্ডলী ও জনসাধারণের সচেতনতার ভূমিকা রয়েছে। উক্ত অনুষ্ঠানে গাজীপুর শিক্ষা অফিসারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলমগীর খান। মেন্টরদের প্রতিনিধি ইকবাল সিদ্দিকী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক গৌতম সরকার বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে মাদকদ্রব্যের বিস্তার রোধে সচেতনতা অনুষ্ঠানে অধিদপ্তরের প্রতিনিধির উপস্থিতি, বিভিন্ন ডকুমেন্টারী প্রদর্শন, মেন্টর ও মাদক কর্তৃপক্ষের মধ্যে whatsapp গ্রুপ তৈরির বিষয়ে আলোকপাত করা হয়। সবশেষে অনুষ্ঠানের সভাপতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মেহেদী হাসান’ সকলের সহযোগিতা কামনা করে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট