1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 8:44 am
Title :
সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান: কালিহাতীতে এলেঙ্গা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২৫ হাজার টাকা নগরের পূবাইলে নিজস্ব ভবন পাচ্ছে থানা; জিএমপি কমিশনারের উদ্বোধন, সেবায় আসছে নতুন গতি ফজলুল হক মিলনকে পূর্ণ মন্ত্রী হিসাবে দেখতে চায় – গাজীপুরবাসী  মাধবপুরে মন্টু সরকার-সহ ৩ জনের নামে আদালতের সমন জারি  আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে” —জিএমপি কমিশনার 

গাজীপুরে হানিওয়েল গার্মেন্টস বন্ধ, রাস্তায় শ্রমিকদের ক্ষোভ

Reporter Name
  • Update Time : Tuesday, November 25, 2025,
  • 225 Time View

 

 

মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী আমবাগ এলাকায় হানিওয়েল গার্মেন্টস লিমিটেড হঠাৎ করে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় দিশেহারা হয়ে পড়েছেন হাজারো শ্রমিক।

 

সোমবার (২৪নভেম্বর) সন্ধ্যায় কারখানার প্রধান ফটকে নোটিশ টানিয়ে দেওয়া মাত্রই ভোর থেকে কাজে আসা শ্রমিকরা গেটে এসে নোটিশ পড়ে কান্না ও ক্ষোভে ফেটে পড়েন।

 

কারখানার গেটের সামনেই শুরু হয় বিক্ষোভ—মিতালী ক্লাব মোড় থেকে কোনাবাড়ী নতুন বাজারের শাখা রোড বন্ধ করে দেয় শ্রমিকরা। রাস্তাজুড়ে থমকে যায় যানবাহন, চালকদের সঙ্গে বাকবিতণ্ডা, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। ক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, হঠাৎ করে বন্ধ করলে আমরা খাবো কী? বাড়িভাড়া দেব কীভাবে?

 

কারখানা কর্তৃপক্ষের দাবি, শ্রমিকরা অযৌক্তিক দাবি তুলে অবৈধভাবে উৎপাদন বন্ধ করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করায় প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির মুখে পড়ে বাধ্য হয়ে এ সিদ্ধান্ত নিয়েছে। নোটিশে বলা হয়, পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় চালুর বিষয়ে জানানো হবে।

 

তবে বাস্তবে সবচেয়ে বড় আঘাত এসেছে শ্রমিকদের জীবনে। সকাল থেকে কেউ খাবার ছাড়া দাঁড়িয়ে, কেউ ভরদুপুরে সন্তানদের মুখে কী তুলে দেবেন সেই চিন্তায় চোখ ভিজিয়ে ঘুরছেন। রাস্তায় দাঁড়িয়েই অনেকেই বলেন—নোটিশ একদিনে, কিন্তু আমাদের সংসার তো একদিনে চলে না।

 

শিল্প পুলিশ-২, কোনাবাড়ী জোনের পরিদর্শক মো. মোর্শেদ জামান বলেন, শ্রমিক ও মালিক উভয় পক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা চলছে।

 

হঠাৎ ধাক্কায় যেন থেমে গেছে হাজারো শ্রমিক পরিবারের চুলা–চাকা। সন্ধ্যার নোটিশে অচল হয়েছে সকাল, থমকে গেছে একটি শিল্প এলাকার স্বাভাবিক জীবন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট