1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 6:56 pm
Title :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল 

গাজীপুরে হাসপাতাল থেকে বিক্রয়ের জন্য শিশু অপহরণ, গ্রেফতার দুইনারী।

Reporter Name
  • Update Time : Friday, November 3, 2023,
  • 352 Time View

 

মোঃ হাইউল খান>গাজীপুর জেলা প্রতিনিধি

গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল সার্জারি ওয়ার্ড থেকে লাবিব নামের ( ১ বছর) ১ শিশুকে বিক্রয়ের উদ্দেশ্যে অপহরণ করার পর অপহৃত শিশুকে উদ্ধার করেছে সদর মেট্রো থানা পুলিশ। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর) আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, হামিদা আক্তার তার দুই ছেলেকে নিয়ে মাঝিরখোলা এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করত । গত দেড় মাস আগে তার বড় ছেলে হাবিব পায়ে ব্যথা পাওয়ায় তাকে সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে থাকা অবস্থায় গেল বুধবার (১লা নভেম্বর) বোরকা পরা অজ্ঞাতনামা এক মহিলা কৌশলে তার সাথে মিশে তার ছোট ছেলে লাবিবকে শহীদ তাজ উদ্দিন আহমদ হাসপাতাল সার্জারী ওয়ার্ড থেকে অপহরণ করে পালিয়ে যায়। পরে তিনি সদর মেট্রো থানায় অপহরণের মামলা করলে পুলিশ দুই নারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অপহরণকারী মোসাঃ সুলতানা খাতুন (২৬) পিতা -বুলবুল,, নেত্রকোনা জেলার বারহাট্টা থানার বাউশী দশাদার।বর্তমান ঠিকানাঃ সদর থানাধীন ভোড়া এলাকার চৌকিদার বাড়ীর বাসিন্দা। অপরজন ভোলা জেলার মনপুরা থানাধীন হাজীরহাট গ্রামের আনসার মীরের মেয়ে মোসাঃ ফারজানা আক্তার (১৯) তিনি অপহৃত শিশুকে ক্রয়ের জন্য অপহরণকারীর বাসায় অপেক্ষা করছিলেন। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট