1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 10:29 pm
Title :
জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

গাজীপুর পিকাপ সহ চোর সদস্য ৯ জন পুলিশের হাতে আটক।

Reporter Name
  • Update Time : Tuesday, September 12, 2023,
  • 266 Time View

 

নাঈম।

গাজীপুরের বাসন থানা এরিয়াতে দায়ের করা একটি পিক-আপ চুরির মামলা তদন্তে নামে পুলিশ। তদন্তের এক পর্যায়ে বেরিয়ে আসে আন্তঃজেলা চোর চক্রের সন্ধান। যারা একের পর এক এসব পিকআপ চুরির সঙ্গে জড়িত। পরে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে গাজীপুর ও ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে চক্রের ৯ সদস্যকে গ্রেফতারসহ চোরাই চারটি পিকআপ উদ্ধার করে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর মহানগর উপ পুলিশ কমিশনার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান উপ কমিশনার আবু তোরাব মো. শামছুর রহমান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, , মো. ইলিয়াস (২৭), রমজান (৩০), মো. নাহিদ (২৩), মো. বেলাল খা (৪০), আব্দুল আলিম (৩০), কাশেম বেপারী (৩৫), বাবুল মিয়া (৪০) ও আবু বকর সিদ্দিক (৫২)মো. ইয়াসিন (১৯)

।পুলিশ কর্মকর্তা বলেন, গত ৫ সেপ্টেম্বর রাত ১০ টার দিকে বাসন থানার ভোগড়া এলাকায় চট্টগ্রামগামী রোডের স্কয়ার ফ্যাক্টরীর সামনে থেকে ৬ লাখ টাকা মূল্যমানের একটি পিকআপ চুরি হয়। এ ব্যাপারে পিকআপটির মালিক আবুল বাশার থানায় মামলা দায়ের করেন। মামলার পর ঘটনা তদন্তে পুলিশের একাধিক টিম কাজ শুরু করে। এক পর্যায়ে শ্রীপুর উপজেলায় অভিযান চালিয়ে চোর চক্রের সদস্য ইয়াসিন ও ইলিয়াসকে একটি পিকআপসহ গ্রেফতার করা হয়। পরে পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশের রিমান্ডে গ্রেফতারকৃতরা জানায়, তারা আন্তঃজেলা চোর চক্রের সদস্য এবং তাদের দখলে আরও চোরাই পিকআপ রয়েছে। পরে তাদের দেওয়া তথ্যমতে, অভিযান চালিয়ে অভিযুক্ত নাহিদ ও রমজানকে গ্রেফতার করা হয়। অভিযানের এক পর্যায়ে সালনা থেকে গ্যারেজ মালিক কাশেম বেপারীকে গ্রেফতার ও তার গ্যারেজ থেকে চোরাই পিকআপ উদ্ধার করা হয়।

পরবর্তীতে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বেলাল খা ও আব্দুল আলীমে কাছ থেকে একটি চোরাই পিকআপ এবং ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানা এলাকা থেকে বাবুল মিয়া ও আবু বকর সিদ্দিককে গ্রেফতার করে তাদের কাছ থেকে অপর একটি চোরাই পিকআপ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

সংবাদ ব্রিফিংয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট