1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 17, 2026, 10:58 am
Title :
গাজীপুর প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার  গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল জিয়ার খাল কাটা কর্মসূচির গুরুত্ব ফের গাজীপুরে পুনঃখনন শুরু বিএনপি জনগণের রায়ে বিশ্বাসী বলেই জনগণের জন্য কাজ করে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি  আদনান শাহেদ-তন্ময় স্মৃতি ফাউন্ডেশন উদ্যোগে দোস্ত অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ  কালিহাতীতে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ রমজানের তাৎপর্য তুলে ধরে চট্টগ্রামে বেস্ট ফ্লাই ও বঙ্গনিউজের ইফতার আয়োজন সরকারি গেজেটভুক্ত জমির খাজনা কাটার অভিযোগ, ভূমি কর্মচারীর বিরুদ্ধে তদন্ত দাবি টাঙ্গাইল জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ইফতার ও দোয়া মাহফিল  দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশের প্রয়োজন গাজীপুরে – আইজিপি 

গাজীপুর প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার 

Reporter Name
  • Update Time : Tuesday, March 17, 2026,
  • 43 Time View

 

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুর প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকেলে মহানগরীর পিটিআই অডিটোরিয়ামে সংগঠনের সিনিয়র সদস্য দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহরিয়ার নজির, বিএনপি নেতা আহমেদ আলী রুশদী, সাংবাদিক ফারদিন ফেরদৌস, খায়রুল ইসলাম, ইকবাল আহমদ সরকার ডিএসবি’র কর্মকর্তা আবুল বাশার প্রমুখ। বক্তারা বলেন, প্রেসক্লাব সাংবাদিকদের মিলন কেন্দ্র। রমজানের শেষের দিকে হলেও আপনাদের সাথে ইফতার করতে পেরে আনন্দিত। তাঁরা বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। তাঁরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

উপস্থিত ছিলেন, বিএনপি নেতা এড শহীদুজ্জামান, মহানগর জিয়া পরিষদের সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম মোল্লা, গাজীপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিসসহ গাজীপুর সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক মো, হাইউল উদ্দিন খান,সাংবাদিক ইউনিটির সহ-সভাপতি মো,আবু সালেক ভূইয়া এবং গাজীপুরে কর্মরত কয়েক শত সাংবাদিক, জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক শাহ শামসুল হক রিপন ও মাজহারুল ইসলাম কাঞ্চন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট