1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 18, 2026, 9:43 pm
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Sunday, November 30, 2025,
  • 428 Time View

মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে রোববার বিকেল ৩টায় গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা মুফতি সাইফুল ইসলাম কাসেমী।
এর আগে বক্তব্য রাখেন, গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক কমিটির সিনিয়র সদস্য দেলোয়ার হোসেন, মাজহারুল ইসলাম মাসুম, ফারদিন ফেরদৌস, কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সেলিম , গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাখাওয়াত হোসেন সবুজ, ড্যাব গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ডা: খলিলুর রহমান, গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, সাংবাদিক আমিনুল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন,সাংবাদিক শরিফ আহমেদ শামীম, মাজহারুল ইসলাম কাঞ্চন, আবিদ হোসেন বুলবুল, আবুল হোসেন চৌধুরী, জিয়া উদ্দিন আহমদ, কোনাবাড়ী থানা জিয়া পরিষদের সভাপতি প্রফেসর মনিরুজ্জামানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার অর্ধ শতাধিক সাংবাদিক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট