1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 11:24 pm
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

গাজীপুর শ্রীপুরে ভাংচুর সড়কে আগুন জালিয়ে চলছে হরতাল

Reporter Name
  • Update Time : Sunday, October 29, 2023,
  • 213 Time View

 

রুবেল মাহামুদ ,শ্রীপুর গাজীপুর

 

গাজীপুরের শ্রীপুরে বিএনপি জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতালে গাড়ি ভাংচুর মহাসড়কে টায়ারে আগুন জ্বালানোর ঘটনা ঘটেছে। তাতে করে ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। পুলিশ এসে আগুন সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

 

আজ ২৯ অক্টোবর সকালে উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পল্লী বিদুৎ মোড়ে দুটি বাস ভাংচুর করছে। উপজেলা জৈনা বাজার এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে ছাত্রদলের নেতাকর্মী।

 

জানাযায় সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকার পল্লী বিদুৎ মোড়ে দাঁড়িয়ে থাকা প্রভাতী পরিবহনের একটি ও তাকওয়া পরিবহনের একটি মিনিবাস ভাংচুর করে দুর্বৃত্তরা। সকাল সাড়ে আটটার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল সরকারের নেতৃত্বে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে ছাত্রদলের নেতাকর্মী। এসময় সড়কে ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে।

 

মাওনা হাইওয়ে থানার চলতি দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, গাড়ি ভাংচুর করার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এরপর দুর্বৃত্তরা পালিয়ে যায়।

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, মহাসড়কে গাড়ি ভাংচুর ও আগুন জ্বালিয়ে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট