1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 2:16 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

গাজীপুর সদরে ভাওয়ালগড় ইউনিয়ন আ’লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Saturday, August 27, 2022,
  • 553 Time View

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ভাওয়ালগড় ইউনিয়ন আ’লীগের উদ্যোগে গাজীপুর সদর উপজেলায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আগাতে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের স্মরণে মিলাদ ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ আগস্ট) গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নয়নপুর ঈদগাহ্ মাঠে (রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে ভাওয়ালগড় ইউনিয়ন আ’লীগের আহবায়ক ও গাজীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন রিয়াজের সভাপতিত্বে, যুগ্ন আহবায়ক মাহমুদুল কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুহাঃ ইকবাল হোসেন সবুজ মাননীয় সংসদ সদস্য ১৯৬ গাজীপুর- ০৩, সাধারণ সম্পাদক, গাজীপুর জেলা আ’লীগ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সদর উপজেলা আ’লীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. রীনা পারভীন, ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাহ্ উদ্দিন সরকারের পৃষ্ঠপোষকতায় আরো উপস্থিত ছিলেন, গাজীপুর সদর উপজেলা আ’লীগের যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম খান জহির, আমিন উদ্দিন শেখ ভাওয়ালগড় ইউনিয়ন আ’লীগ, মোঃ আবু জাফর শেখ, জসিমউদদীন বিএসসি, লিটন মিয়া, হারুন-অর-রশীদ বিএসসি, কফিল উদ্দিন বিএসসি, হানিফ মাহমুদসহ গাজীপুর সদর  উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত নেতা-কর্মী সহ বীর মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমে কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে মিলাদ ও দোয়া শেষে উপস্থিত নেতাকর্মী ও অসহায় দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

মামুন হোসেন (এম.এ)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট