1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 6:04 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

গাজীপুর সদর প্রেসক্লাবে বাংলা নববর্ষ উৎযাপন

Reporter Name
  • Update Time : Monday, April 15, 2024,
  • 229 Time View

 

সেলিম রেজা বিশেষ প্রতিনিধি।
মাটির সানকিতে পান্তা সাথে ইলিশ, কাঁচামরিচ বিভিন্ন পদের ভর্তা ও শাক। পুরুষরা পাঞ্জাবি পাজামা আর মহিলারা শাড়ি পুরোদমে বাঙালিয়ানা সকলেই।
এভাবেই উৎসবের এমন আমেজের মধ্য দিয়ে গাজীপুর সদর প্রেসক্লাবের সদস্যরা বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে উৎযাপন করলো বাংলা নববর্ষ -১৪৩১।

রোববার(১৪ এপ্রিল) গাজীপুর সদর প্রেসক্লাব কার্যালয়ে উৎসব মূখর পরিবেশে প্রেসক্লাবের আয়োজনে উৎযাপিত হয় দিনটি। গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার, জনতার নিঃশ্বাস পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীরের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়দেবপুর থানার ওসি ইবরাহিম খলিল,বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক জালাল উদ্দিন মাস্টার,সমাজ সেবক হাফেজ ইব্রাহিম, বাসন মেট্টো থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও কাঁচাবাজার আড়ৎদার মালিক গ্রুপের সভাপতি আব্দুস সোবাহান,বাসন থানা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি সুলতান মন্ডল,বাসন থানা জাতীয় শ্রমিকলীগের সহ-সভাপতি আব্দুল কাদির।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন দৈনিক মুক্ত কাগজ পত্রিকার সম্পাদক ও ভাওয়াল সাহিত্য সংসদের সভাপতি কলামিস্ট হাফিজুর রহমান, গাজীপুর সদর প্রেসক্লাবের সহ-সভাপতি জাহাঙ্গীর সনজু,সহ-সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ,সোহাগ রানা,মহিলা বিষয়ক সম্পাদক এলিজা পারভীন লিজা,সহ-মহিলা বিষয়ক সম্পাদক সোমা আক্তার লুবনা,কোষাধ্যক্ষ মনির শেখ,প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিল আল ফারুকী,রীনা আক্তার,মো. নাঈম গাজীপুর ব্যুরো দৈনিক দেশ বর্তমান, মামুন হোসেন চীফ রিপোর্টার দৈনিক ঢাকারটাইম, মোঃ সেলিম রেজা বিশেষ প্রতিনিধি, দৈনিক গণতদন্ত
মুন্নী,সারোয়ার আলম,আল আমিন রতন,দেলোয়ার সরকার,রুহুল আমিন,ইয়াসমিন আক্তার প্রমূখ।
বক্তারা বলেন, সবার জন্য নতুন বছর শুভ ও মঙ্গলজনক হোক। সবার মধ্যে বন্ধন আরও দৃঢ় হোক। অতীতের রোগ জরা ও সব অশুভ পেছনে থাকুক। অতীতের সকল দুঃখ,কষ্ট ও বেদনাকে ভুলে নতুনকে আপন করে নিয়ে রঙিন হোক আগামীর পথচলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট