
মো,হাইউল উদ্দিন খান,গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান,গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি মোহাম্মদ আফজাল হোসেন কায়সার- বলেন, জনগণ চাইলেই গাজীপুর সিটি কর্পোরেশনের সেবক হতে চাই।
তিনি আরও বলেন,গাজীপুর সিটি কর্পোরেশনকে একটি আধুনিক বাসযোগ্য সিটি এবং উন্নত মানের সিটি হিসেবে গড়ে তুলতে চাই।
যে সিটি কে বলা হবে গ্রিন সিটি, ক্লিন সিটি। যেখানে সাধারণ জনগণের নিরাপত্তা থাকবে,সন্ত্রাস ও চাঁদাবাজি থাকবেনা,থাকবেনা মাদক।তিনি আরও বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের খাল খননে কাজ করে যাবো। ড্রেন ব্যবস্থা উন্নত করবো।সিটিতে মশক নিধনে কাজ করে যাব, নগরে যানজট নিরসনেও কাজ করে যাবো। গাজীপুর মহানগরের সাধারণ জনগণ কে সাথে নিয়ে এবং প্রত্যেকটা ওয়ার্ডের জনপ্রতিনিধিদের নিয়ে এবং এলাকার মসজিদ মাদ্রাসার ইমাম খতিবদের নিয়ে আমি উন্নয়নের কাজ করবো।
আফজাল হোসেন কায়সার বলেন, সিটি কর্পোরেশন এর প্রত্যেকটা স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মন্দির, গির্জার উন্নয়নের কাজ করবো। আমি সকল ধর্মের লোকের উন্নয়নে কাজ করবো। আমি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবো।তিনি বলেন,গাজীপুর সিটি’তে কোনো টেন্ডারবাজি করতে দিবো না। আমি কোনো টাকার বিনিময়ে কাজ করতে দিবো না। কোনো রকম অপ্রতিকর ঘটনা ঘটতে দিবো না। কোনো দুর্নীতি করতে দিবো না। যদি সাধারণ জনগণ আমাকে চায় আমি গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী হিসাবে দাঁড়াবো। সাধারণ জনগণ’ই আমার মূল উদ্দেশ্য। জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য।তিনি বলেন, আমার নেতা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমি আমার সিটি কর্পোরেশনের এলাকায় উন্নয়নের জন্য কাজ করবো।সারা দেশ যেমন এগিয়ে যাচ্ছে জনাব তারেক রহমানের নেতৃত্বে। তেমনি আপনাদের সেবা করার সুযোগ দিলে আমি একটি আধুনিক গ্রিন, ক্লিন, মাদক ও সন্ত্রাসমুক্ত সিটি গড়ার লক্ষ্যে সব সময় কাজ করবো।