1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 7:25 pm
Title :
উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

গাজীপুর সিটি কর্পোরেশনে ইমাম-খতিবদের প্রত্যেককে ৩৬ হাজার টাকা সম্মানি ভাতা ঘোষণা। 

Reporter Name
  • Update Time : Saturday, December 16, 2023,
  • 232 Time View

 

মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর জেলা প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে প্রায় ২৬ হাজার ইমাম-খতিবদের প্রত্যেককে বাৎসরিক ৩৬ হাজার টাকা সম্মানি ভাতা দেয়ার ঘোষণা দিলেন সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বর্তমান মেয়র জায়েদা খাতুনের প্রধান উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম।

শনিবার (১৬ ই ডিসেম্বর) সকালে নগরের গাছা থানার ৩৪ নং ওয়ার্ডের হাজীর পুকুর বালুর মাঠে মহানগর ইমাম-খতিব ও ওলামা- মাশায়েখ কর্তৃক আয়োজিত সমাবেশে এই ঘোষণা দেন জাহাঙ্গীর আলম। গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম সফিউল আজমের সভাপতিত্বে, এ সময় বিশেষ অতিথি হিসেবে তিনি আরো বলেন, আমার সময়ে ইমাম-খতিবদের সম্মানি ভাতা চালু করেছিলাম। মাসিক এক হাজার করে বছরে ১২ হাজার। এবার আমার মা জায়েদা খাতুনকে নির্বাচিত করায় ওই ভাতাকে তিন গুন বাড়িয়ে ৩৬ হাজার টাকা বাৎসরিক ঘোষণা করলাম, যা বিজয়ের মাস ডিসেম্বর থেকে চালু হয়ে জানুয়ারি থেকে প্রত্যেকে ইমাম-খতিবদের ব্যাংক হিসাবে চলে যাবে। ভারপ্রাপ্ত মেয়র আসাদুজ্জামান কিরণের সমালোচনা করে তিনি বলেন, বিগত আমার সময়ে মসজিদ মাদরাসায় অনুদান উনি বন্ধ করে দিয়েছিলেন। ৯০% মুসলমানের দেশে অন্তত এমন সিদ্ধান্ত সিটির জনগণ মেনে নেয়নি।তারই নিরব প্রতিবাদে গত সিটি নির্বাচনে আমার মাকে নির্বাচিত করে সময়োচিত জবাব দিয়েছেন ।তাই আমি আবারও বলছি আমি বা আমার মা না থাকলেও ইমাম-খতিবদের সন্মানি ভাতা যেন কেউ বন্ধ না করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ২ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন বুদ্দিন, গাজীপুর ১ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেল,৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম সহ

ইমাম-খতিবদের সাবেক সভাপতি মাওলানা তরিকুল ইসলাম, আবু বাকার সিদ্দিকি, অলি উল্লাহ মমতাজি, মনির হোসেন আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট