1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 6:17 pm
Title :
রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী  

গাজীপুর সিটি কর্পোরেশন নাগরিকদের সেবা উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় 

Reporter Name
  • Update Time : Sunday, December 7, 2025,
  • 193 Time View

 

 

মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের নাগরিক সেবা দ্রুত, সহজ ও ডিজিটালাইজড করতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার সকাল ১১টায় সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান।

 

সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান এবং সচিব মোঃ আমিন আল পারভেজ। গাজীপুরের অবকাঠামোগত উন্নয়ন, তথ্যপ্রবাহ সহজীকরণ, নাগরিকসেবা জোরদার, বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তাঘাট–ড্রেনেজ সংস্কার ও চলমান প্রকল্পগুলো নিয়ে বিশদ আলোচনা হয়।

 

প্রধান নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন— গাজীপুরের মানুষের প্রধান ভোগান্তির একটি হলো রেলওয়ের ওপর ফ্লাইওভার না থাকা। দীর্ঘদিন ধরে আটকে থাকা এই প্রকল্পের কাজ দ্রুত শুরু হতে যাচ্ছে। ফ্লাইওভার নির্মাণ হলে যানজট উল্লেখযোগ্যভাবে কমবে, শহরের যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তন আসবে।

 

বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তিনি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়ে বলেন— গাজীপুরের বর্জ্য সংকট সমাধানে আমরা নতুন পরিকল্পনা হাতে নিয়েছি। আধুনিক বর্জ্য প্রক্রিয়াজাতকরণ, ডাম্পিং ব্যবস্থার উন্নয়ন এবং ওয়ার্ড–ভিত্তিক সংগ্রহ ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে বিভিন্ন পরীক্ষা–নিরীক্ষা ও সম্ভাব্যতা যাচাই চলছে। খুব দ্রুতই নাগরিকরা এর ইতিবাচক ফল পাবেন।

 

তথ্যপ্রবাহ সহজীকরণের বিষয়ে তিনি জানান— সাংবাদিকদের সঙ্গে দ্রুত ও নির্ভরযোগ্য যোগাযোগের জন্য একটি অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করা হবে। উন্নয়নমূলক কার্যক্রম, জরুরি ঘোষণা ও নাগরিকসেবার আপডেট তাৎক্ষণিকভাবে শেয়ার করা হবে।

 

সভায় সাংবাদিকরা বিভিন্ন এলাকার সমস্যা, ড্রেনেজ–সংকট, রাস্তা সংস্কার, ভোগান্তি কমানোর পথ এবং তথ্য–উপাত্ত সহজলভ্য করার বিষয়ে মতামত দেন।

 

প্রধান নির্বাহী কর্মকর্তা তাদের পরামর্শকে স্বাগত জানিয়ে বলেন— গাজীপুরের উন্নয়ন কেবল সিটি করপোরেশনের একার দায়িত্ব নয়; গণমাধ্যম আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার। স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিকসেবার মানোন্নয়নে আপনাদের সহযোগিতা আমাদেরকে আরও শক্তিশালী করবে।

 

সভাটি সাংবাদিক ও প্রশাসনের মধ্যে আস্থা, সমন্বয় ও কার্যকর সহযোগিতার নতুন দরজা খুলে দিয়েছে বলে উপস্থিতরা মত প্রকাশ করেন।

 

এত বয়স সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক আমাদের ও এনটিভি স্টাফ রিপোর্টার নাসির আহমেদ, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইত্তেফাকের গাজীপুর প্রতিনিধি মুজিবুর রহমান, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি ও ৭১ টিভি র গাজীপুর প্রতিনিধি ইকবাল আহমেদ সরকার, দৈনিক সংগ্রামের স্টাফ রিপোর্টার মোঃ রেজাউল বারী বাবুল, দেশ রূপান্তরের গাজীপুর প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম, দৈনিক মাতৃভূমির সম্পাদক মোঃ নজরুল ইসলাম প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট