1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 4:45 pm
Title :
টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম

গাজীপুর ৭২ ঘণ্টায় হত্যা মামলার রহস্য উন্মোচন করল জেলা পুলিশ

Reporter Name
  • Update Time : Tuesday, December 9, 2025,
  • 256 Time View

 

 

 

মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে কৃষক মনির মোল্লা (৫৫) হত্যাকাণ্ডের রহস্য মাত্র ৭২ ঘণ্টায় উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। ক্লুলেস এই হত্যাকাণ্ডের পিছনে লুকিয়ে ছিল দীর্ঘদিনের ব্যক্তিগত বিরোধ ও নারী-সংক্রান্ত টানাপোড়েন, যা শেষ পর্যন্ত নির্মম হত্যাকাণ্ডের রূপ নেয়।

 

মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুরের নবাগত পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দিন পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জানান, ৬ ডিসেম্বর বিকাল ৪টা ৩০ মিনিটে কালীগঞ্জের উলুখোলা পারাবর্তা এলাকার মৃত মোঃ আবুল হোসেনের ছেলে মনির মোল্লা বাড়ির পাশের সেলিম মিয়ার চায়ের দোকানে যাওয়ার জন্য বের হন। একইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁর স্ত্রী জোসনা বেগমসহ স্বজনেরা খবর পান যে নাগরী ইউনিয়নের পূর্বাচল সিটির ২৪ নম্বর সেক্টরস্থ ফরেস্ট বিট অফিসের পূর্ব পাশের মাঠে মনির মোল্লার লাশ পড়ে আছে। অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর দুই পায়ে বর্বরোচিত কুপিকাঘাত করে হত্যা করে।

 

বিষয়টি অবগত হয়ে উলুখোলা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান। ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ সুপারের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশ অবিলম্বে ছায়া তদন্ত শুরু করে।

 

ওই ঘটনায় মনির মোল্লার স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা দায়ের করলে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে এবং তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ জামাল উদ্দিনের সমন্বয়ে ডিবির চৌকস টিম মাঠে নেমে তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও স্থানীয় সূত্রের সহায়তায় ঘটনার মূল উৎস নির্ধারণে সক্ষম হয়।

 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ভিকটিম মনির মোল্লা এবং গ্রেফতারকৃত বেদন মৃধা ছোটবেলার বন্ধু ছিলেন। নারী-কেন্দ্রিক সমস্যা, দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি ও ব্যক্তিগত ক্ষোভ থেকে সৃষ্টি হওয়া তীব্র বিরোধই হত্যাকাণ্ডের মূল কারণ।

 

গ্রেফতারকৃত বেদন মৃধা পুলিশকে জিজ্ঞাসাবাদে এসব তথ্য স্বীকার করেন।

 

তদন্তের ভিত্তিতে ৮ ডিসেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে জয়দেবপুরের পাড়াবর্তা (টেকপাড়া) এলাকার নিজ বাড়ি থেকে মৃত সমীর উদ্দিন মৃধার ছেলে মোঃ বেদন মৃধা (৫৫) কে গ্রেফতার করা হয়। পরে তাঁকে আদালতে সোপর্দ করলে তিনি ফৌজদারি কার্যিবধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

 

এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা যাচাই করতে জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের যৌথ তদন্ত অব্যাহত রয়েছে।

 

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবু খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ আমিনুল ইসলামসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট