1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 2:10 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

গাড়ি কিনে মৎস্য ডিজি খ. মাহাবুবুল এখন চায়না ডিজি নামে পরিচিত

Reporter Name
  • Update Time : Friday, December 22, 2023,
  • 271 Time View

 

বিশেষ প্রতিবেদক

লক্কড় ঝক্কড় মার্কা চায়না গাড়ি কিনে সমালোচিত মৎস্য অধিদপ্তরের ডিজি খ. মাহাবুবুল হক এখন চায়না ডিজি নামে অধিক পরিচিত হয়ে পড়েছে নিজ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কাছে । সংস্থা প্রধান তাই সামনে ভয়ে না বল্লেও, বাইরে তিনি চাইনা ডিজি নামে বেশ পরিচিত। একদিকে মৎস্য অধিদপ্তরের দুনীর্তিবাজ ডিজি খ. মাহাবুবুল হকের চাকুরীর মেয়াদ বাড়াতে মরিয়া অন্যদিকে ওয়াল্ড ব্যাংকের অর্থায়নে পরিচালিত এনএটিপি-২ নামের প্রকল্পের মৎস্য অংশের পরিচালক থাকা কালে চাইনা ব্রান্ডের গাড়ি ঢাকার বাইরের অফিসারদের গলার কাটা হয়ে রয়েছে। একটু চলতেই রাস্তার উপরে অকেজ হয়ে যায়। এমন দাবি সকল কর্মকর্তার মুখে। তাইতো তিনি এখন চাইনা ডিজি র তকমা লাগিছেন। যা এর আগে কোন ডিজি তার পদের আগে এমন বিশেষন লাগাতে পারেনী।

 

সূত্র জানায়, গাড়ি দুর্নিতি ধামাচাপা দিতে গাড়ি গুলো তড়িঘড়ি করে ঢাকার বাইরের অফিসারদের নিকট বরাদ্দ দেয়া হয় যাতে এমন লক্কড় মার্কা গাড়ি নিয়ে অধিদপ্তরের হেড কোয়াটারে কোন কথা না ওঠে । গাড়িগুলো যে সকল জায়গায় বরাদ্দ দেয়া হয় ঢাকা মেট্রো-ঘ-১৫-৯৯- ৪৫ (জীপ) রাজশাহী ডিডি অফিসে, ঢাকা মেট্রো-ঠ-১৩-৫৫- ২৩ (ডাবল কেবিন পিকআপ) আছে সামুদ্রিক মৎস্য জরিপ ব্যবস্থাপনা ইউনিট চট্টগ্রামে, ঢাকা মেট্রো-ঠ-১৩-৫৫- ২৪ (ডাবল কেবিন পিকআপ) আছে হ্যাচারি ম্যানেজার কোরচাঁদপুর ঝিনাইদহে, ঢাকা মেট্রো-ঠ-১৩-৫৫- ২৫ (ডাবল কেবিন পিকআপ) আছে দিনাজপুরে।

প্রতিটি ডাবল কেবিন পিকআপ কেনা হয় ৩৯ লাখ টাকা করে এবং জীব কেনা ৬৩ লাখ টাকায়। সূত্র আরো জানায় এই চাইনা গাড়ি কেনার জন্য ২০% টাকা ঘুষ গ্রহন করেন দুর্নীতিবাজ কর্মকর্তা সাবেক এনএটিপির-২ সাবেক পরিচালক খ. মাহাবুবুল হক।

জানা যায়, ঠান্ডা মাথার দুর্নীতিবাজ কর্মকর্তা ডিজি খ. মাহাবুবুল হকের দুনীতির টাকায় কেনা বিলাশবহুল ফ্লাট রয়েছে রাজধানীর আফতাব নগরের সিরাজ কমিউনিটি সেন্টারের বিপরীতে। এই ফ্ল্যাট কেনার বিষয়ে অনেক কাল্পনিক গল্প বানিয়ে প্রচার চালিয়েছেন এই চতুুর ডিজি।

ডিজির দাবি তিনি ফ্ল্যাট কিনতে তার বিভিন্ন কলিগ বা বন্ধুদের কাছ থেকে পাঁচ লাখ, দশলাখ টাকা ধার করে এই ফ্ল্যাট কিনতে সম্মত হয়েছেন। বাস্তবতা কিন্ত এর ঠিক উল্টা। ডিজির বিরুদ্ধে বর্তমানে দুদকের মামলাও তদন্তাধীন বলেও সূত্রটিআরো দাবি করেন।

ডিজি তার চাকুরীর মেয়াদ বৃদ্ধির জন্য নিজ শ্বশুর বাড়ি বাগেরহাট জেলাতে হওয়ার সুবাদে শ্বশুরবাড়ির আত্মীয়-স্বজনদের দিয়ে ক্ষমতাসীন রাজনৈতিক বড় একটি পরিবারে কাছে তদবির করছে বলে আরেকটি সূত্র দাবি করে, তবে তার এই তদবির কতটুকু কার্যকর হবে এটা নিয়েও অনেকের মনে প্রশ্ন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট