রেজুয়ান খান রিকন, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) বেলা ১২টা থেকে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ এ আয়োজন করে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন ৩২, গাইবান্ধা-৪ আসনের নৌকার নমিনি সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩২, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেতে আমরা ১৪ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করি। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা একজনকে (আমাকে) নৌকা প্রতীকের নমিনি করেছেন। এখন প্রয়োজন সকলের সমন্বিত প্রচেষ্টায় আগামী ৭ জানুয়ারির নির্বাচনে নৌকাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চম বারের মত রাষ্ট্রক্ষমতায় বসানো।
তিনি আরও বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকদের ঘোষিত কর্মসূচির মাধ্যমে প্রতিটি ইউনিয়নে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। যেখানে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সকল ভেদাভেদ ভুলে একত্রিত করে ৭ জাুনয়ারির নির্বাচনকে অবাধ,সুষ্ঠু ও ব্যাপক ভোটার উপস্থিতির মাধ্যমে উৎসবমুখর করার আয়োজন করতে হবে। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীরা যেন বিগত ও বর্তমান সময়ের ন্যায় জ্বালও পোড়াও এর মাধ্যমে জানমালের ক্ষতিসাধন সহ নির্বাচনকে পণ্ড করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
এর আগে বর্ধিত সভার শুরুতেই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু সঞ্চালনায় এসে সংক্ষিপ্ত বক্তব্য শেষে সমগ্র অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব দেন যুগ্ম সাধারণ সম্পাদক মিঞা আসাদুজ্জামান হিরুকে। পরে আনুষ্ঠানিকতার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত ও গীতা পাঠ শেষে মূল আলোচনায় বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।
বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মতিয়ার রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য ও গোবিন্দগঞ্জ পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজ্বী জাকারিয়া ইসলাম জুয়েল, সহ-সভাপতি ও শহরগছি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বিরু, প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি নূর আলম সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক মিঞা আসাদুজ্জামান হিরু, যুগ্ম সাধারণ সম্পাদক ও দরবস্ত ইউপি চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম জর্জ, যুগ্ম সাধারণ সম্পাদক ও কোচাশহর ইউপির সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মণ্ডল, কামারদহ ইউপির সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম রতন, শিবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম শাহিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ সদস্য কামরুল হাসান ফাহিয়ান, দপ্তর সম্পাদক রোকনুজ্জামান বুদু,পৌর আওয়ামীলীগের সভাপতি তানজু,সাধারন সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, (সভাপতি যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঠান্ডু, জেলা আওয়ামী লীগের সদস্য ও মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জালাল উদ্দিন রুমি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কামারদহ ইউপি চেয়ারম্যান তৌকির হাসান রচি,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য পাপিয়া রায় পাখি, কৃষকলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মুকু, সাপমারা ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি তোমাফোজ্জল হোসেন সরকার, আওয়ামী লীগ নেতা উত্তম সাহা, তাঁতী লীগের সভাপতি আব্দুল মোমিন শেখ রুবেল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফরহাদ আকন্দ প্রমুখ। এছাড়াও উপজেলা, পৌর, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
বর্ধিত সভায় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন।