1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 6:53 pm
Title :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল 

গোবিন্দগঞ্জে সংঘবদ্ধ মহিলা ছিনতাইকারীর ছয় সদস্য আটক

Reporter Name
  • Update Time : Monday, October 16, 2023,
  • 367 Time View

 

রেজুয়ান খান রিকন, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে সংঘবদ্ধ মহিলা ছিনতাইকারীর ছয় সদস্যকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।

 

রবিবার বিকালে উপজেলার কামারদহ ইউপির তুলশীপাড়া থেকে তাদের আটক করা হয়। আটক নারীরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার দৌলতপুর (ধরমণ্ডল) গ্রামের সারোয়ারের স্ত্রী আয়শা বেগম (২০), বজলু মিয়ার কন্যা তছলিমা বেগম (২৫), আহাদ আলীর কন্যা আখি আক্তার (১৬), ফুকরু মিয়ার কন্যা শিরিন আক্তার (২২), সালেহ উদ্দিনের কন্যা শালে আক্তার (২৬) ও রিপন মিয়ার স্ত্রী নাছিমা বেগম (১৯)। তারা সকলেই ধরমণ্ডল গ্রামের বাসিন্দা।

 

জানা যায়, কামারদহ ইউপির সতীতলা গ্রামের কাজী মো. রওশন হায়দারের স্ত্রী সুলতানা বেগম প্রতিদিনের ন্যায় নিজ কর্মস্থল তালুককানুপুর ইউপির তালতলা উচ্চ বিদ্যালয় থেকে জরুরি প্রয়োজনে ছুটি নিয়ে ১২টার দিকে গোবিন্দগঞ্জ বন্দরে আসেন। সেখানে আদর্শ ওষুধের গলির ভ্যান স্ট্যান্ডে নুনু শেখের গাড়িতে চড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এসময় ওই গাড়িতে ছিনতাইকারী মহিলারাও যাত্রীবেশে ওঠেন। তারা পথিমধ্যে তুলশীপাড়া এলাকায় পৌঁছালে কৌশলে সুলাতানার গলায় থাকা ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেনমালা খুলে নেয়। বিষয়টি টের পেয়ে ভ্যান চালক ও স্থানীয়দের সহায়তায় ওই ছয় নারীকে আটক করে থানায় পুলিশে খবর দেওয়া হয়।

 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এস আই দীপক কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত হয়ে অভিযুক্তদের আটক করে গোবিন্দগঞ্জ থানায় আনেন এবং তাদের বিরুদ্ধে সুলতানা বেগমকে বাদি করে মামলা নম্বর ২১ রেকর্ড করা হয়।

 

ছিনতাইকারী চক্রের ছয় নারীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, স্বর্ণের চেন ছিনতাই করার সময় স্থানীয়রা তাদের হাতে-নাতে আটক করে পুলিশে সোপর্দ করে। তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। সোমবার বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেল-হাজতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট