1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 2:15 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

গড় কেটে নদী হত্যা, উলিপুরে হাতেনাতে ধরা পড়ে ১৫ দিনের সাজা

Reporter Name
  • Update Time : Tuesday, May 6, 2025,
  • 539 Time View

 

মোঃ সোহেল রানা:

চলমান বোরো মৌসুমে তিস্তা নদীতে পানি না থাকায় ট্রাকটর চলাচলের সুবিধা হয় আর এই সুযোগকে কাজে লাগিয়ে নদীর দুই পাড়ের গড় কেটে অবৈধভাবে মাটি বিক্রি করে আসছিলেন একটি অসাধু চক্র। কিন্তু প্রশাসনের তৎপর অভিযানে থেমে গেল সেই অপকর্ম। কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বেইলি ব্রিজ সংলগ্ন ভেলুর খামার নামক এলাকায় অভিযান পরিচালনা করেন। উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪খ ধারার মোতাবেক কয়সার আলীর পুত্র হারুনর রশীদ কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা বলেন মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন তিনি। অভিযানে দেখা যায়, মাহিন্দ্রা ট্রলি ব্যবহার করে তিস্তা নদীর গড় কেটে অবৈধভাবে মাটি বিক্রি করা হচ্ছিল। তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী হারুনর রশী কে এই কারাদণ্ড প্রদান করা হয়। অভিযান শেষে ইউএনও নয়ন কুমার সাহা আরও জানান , নদী থেকে অনুমোদনহীন বালু উত্তোলন ও গড় কেটে মাটি বিক্রি পরিবেশের ওপর ভয়াবহ প্রভাব ফেলে। এতে নদীর গতিপথ পরিবর্তন হয়, নদীর বুক ভরে উঠে এবং কৃষি জমি হুমকির মুখে পড়ে। আমরা কারো অনৈতিক কাজকে প্রশয় দেব না। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট