1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 12, 2026, 10:11 pm
Title :
রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম জিএম কামরুজ্জামান টুকু যেন হ্যামিলনের বাঁশিওয়ালা,গণসংযোগে ছুটে আসেন দল-মত-ধর্ম-বর্ণ-শ্রেনী-পেশা নির্বিশেষে স্হানীয় জনগণ।  বাসাইলে ঢেউটিন ও গৃহ মঞ্জুরীর চেক বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  রাজাবাড়ী বাজার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে অনশনকারীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে পানি পান করালেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতির ৬ সদস্যের কার্যনির্বাহী কমিটির  নির্বাচন সম্পন্ন।  নারীর প্রতি নির্বাচনি সংহিংসতা প্রতিরোধ নিশ্চিতকরনে পটুয়াখালীতে সভা অনুষ্ঠিত। গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেল

ঘন কুয়াশায় টাঙ্গাইল সড়কে প্রাণ গেল ৩জনের। স্টাফ রিপোর্টার: খান শাকিল

Reporter Name
  • Update Time : Sunday, January 14, 2024,
  • 270 Time View

 

টাঙ্গাইলের নাগরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ও ঘাটাইলে মোটরসাইকেল-মাহিন্দ্রর মুখোমুখি সংঘর্ষে ২ কলেজছাত্র সহ ৩ জন নিহত হয়েছে।

 

রবিবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুরে শেখ হাসিনা সেতুর উপর ও উপজেলার ধলাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তিরা হলেন, উপজেলার শুনশি গ্রামের মোঃ ওমর সেতাবের ছেলে শাকিল মিয়া (১৯) এবং কলমাইদ গ্রামের আদম আলীর ছেলে মাসুম মিয়া (১৯)। তারা দুজনেই পার্শ্ববর্তী জেলা মানিকগঞ্জ সাটুরিয়া সৈয়দ কালু শাহ কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এছাড়াও ঘাটাইলে নিহত বাছেদ আলী(৭০) ধলাপাড়া ইউনিয়নের জাইপাটা গ্রামের বাসিন্দা।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন বলেন যে, ঘনকুয়াশার কারণে কেদারপুর শেখ হাসিনা সেতুর দক্ষিন পাশ থেকে উত্তর পাশে রাস্তা পার হওয়ার সময় দুই শিক্ষার্থী। মোটরসাইকেলের চালক ও ট্রাক চালক একে অপরকে দেখতে না পাওয়ায় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুইজন আরোহী নিহত হন।

তিনি আরও জানান যে, ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের পরিবারের লোকজন থানায় এসেছে। তাদের চাহিদা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপরদিকে, ঘাটাইল উপজেলার ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কদ্দুছ জানান যে ,রবিবার সকালে উপজেলার ধলাপাড়া চৌধুরী বাড়ির ঘাটপাড়ে মোটরসাইকেল ও মাহিন্দ্র গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্র গাড়ীর যাত্রী আব্দুল বাছেদ গুরতর আহত হয়। আহত অবস্থায় বাছেদকে শেখ হাসিনা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট