1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 4:58 pm
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

ঘরের বাইরে জুতা রেখে ধরা খেল স্ত্রীর প্রেমিক।

Reporter Name
  • Update Time : Sunday, January 3, 2021,
  • 229 Time View

ভারতের চব্বিশ পরগনা থেকে সংবাদদাতা মনোয়ার ইমাম।
রাতের বেলা ঘরে চোর ঢুকে পড়ার সন্দেহে খোঁজ করতেই খাটের নিচ থেকে স্ত্রীর প্রেমিককে পাওয়া যায়। ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। গৃহবধূ ও তার প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, বাড়ির বাইরে চটি জোড়া পড়ে থাকা দেখে সন্দেহ হয় স্বপন সাউয়ের। কারণ, সেগুলো তাদের পরিবারের কারো নয়। এর পর স্ত্রীকে ডাকেন তিনি। খোঁজ শুরু হয় ঘরজুড়ে। ডাকা হয় ছোট ভাই তপন সাউয়ের স্ত্রী মৌসুমীকেও।

পেশায় ট্যাক্সিচালক তপন তখন বাড়ির বাইরে। চোর ধরতে নেমে পড়েন মৌসুমীও। আর ঠিক তখনই মৌসুমীর ঘরের খাট থেকে বেরিয়ে আসেন সুভাস দাস। তিনি তপন সাউয়ের বন্ধু। বন্ধুর স্ত্রীর সঙ্গে প্রেমপর্ব চালিয়ে যাচ্ছিলেন সুভাস।

জানা গেছে, সোনারপুরে মালঞ্চে থাকেন পেশায় ক্যাবচালক তপন সাউ। বছরখানেক আগে প্রেম করে বিয়ে করেন মৌসুমীকে। তিনি পেশায় টেলিকলার। বছর ঘুরতে না ঘুরতেই স্বামীর বন্ধু সুভাস দাসের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন মৌসুমী।

ঘটনার দিন রাতে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন তার স্বামী। সেই সুযোগে প্রেমিককে ঘরে ডেকে নিয়েছিলেন মৌসুমী। কিন্তু একটা ভুল করে ফেলেন সুভাস। চটি খুলে ঘরে ঢোকেন। রাতে শৌচাগারে যেতে গিয়ে চটিজোড়া নজরে আসে তপনের ভাই স্বপন সাউয়ের। বাড়িতে চোর ঢুকেছে বলে সন্দেহ হয় তার। খোঁজাখুঁজি শুরু হতেই ছোটভাইয়ের ঘরের খাটের তলা থেকে বেরিয়ে আসে ভাইয়ের বউয়ের প্রেমিক।

হাতেনাতে ধরা পড়ার পর স্বপন সাউ ও তার স্ত্রীর উপরে হামলার অভিযোগ উঠেছে মৌসুমী ও সুভাসের বিরুদ্ধে। তাদের গ্রেফতার করে সোনাপুর পুলিশ। দু’জনকে জেল হেফাজতের নির্দেশ দেন বারুইপুর আদালতের বিচারক পুরো ঘটনায় হতবাক মৌসুমীর স্বামী তপন সাউ বিশ্বাসের এমন দাম যে পাবেন ভেবেই দিশেহারা তিনি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট