1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 9:05 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

চট্টগ্রামের সীতাকুন্ডে (৩৫৪) বোতল ফেন্সিডিল সহ (১) মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

Reporter Name
  • Update Time : Sunday, December 6, 2020,
  • 203 Time View

চট্টগ্রাম জেলা প্রতিনিধি মোঃ শাহারিয়ার সুমন।চট্টগাম জেলার সীতাকুন্ড থানাধীন বটতলা এলাকায় অভিযান চালিয়ে ৩৫৪ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭, মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

আটককৃত আসামী হল, চট্টগ্রাম জেলার ভুজপুর থানাধীন হোসেনের কেল, হেয়াকো এলাকার বাবুল মিয়ার ছেলে মনির হোসেন (২০)।

আজ শনিবার ০৫ ডিসেম্বর ভোর ৪ঃ৪০ মিনিটের সময় সীতাকুন্ড থানাধীন বটতলা এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ ০১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে জানান র‍্যাব-৭ এর সহকারী পরিচালক মিডিয়া সিনিয়র এএসপি মোঃ মাহমুদুল হাসান মামুন।

র‌্যাব-৭, এর সহকারী পরিচালক, সিনিয়র এএসপি মাশকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি টহল দল চট্টগাম জেলার সীতাকুন্ড থানাধীন বটতলা এলাকার মেসার্স সীতাকুন্ড পেট্রোলিয়াম এন্ড সিএনজি রিফুয়েলিং স্টেশন এর সামনে একটি বিশেষ চেকপোস্ট মাধ্যমে গাড়ি তল্লাশিকালে সন্দেহজনক গতিবিধির একটি প্রাইভেটকার থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে এক জনকে আটক করে । পরে আটককৃত আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তার দেখানো ও সনাক্তমতে প্রাইভেটকারের ভিতর সুকৌশলে লুকানো অবস্থায় ৩৫৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং উক্ত প্রাইভেটকারটি (ঢাকা মেট্টো- গ-২২-৫৪৮৫) জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরোও জানা যায়, সে দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লক্ষ ৫৪ হাজার টাকা এবং জব্দকৃত প্রাইভেটকারটির মূল্য ২০ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত আসামিকে চট্টগাম জেলার সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্রঃ দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট