1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে স্ত্রী ও প্রসূতি রোগের চিকিৎসা সেবা চালু।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
  • ১৯০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম জেলা প্রতিনিধি শাহারিয়ার সুমন।

নগরীর দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের বিভাগীয় পুলিশ হাসপাতালে নারী পুলিশ সদস্যদের চিকিৎসায় স্ত্রী ও প্রসূতি রোগের চিকিৎসা কার্যক্রমের উদ্ধোধন করা হয়।

দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের বিভাগীয় পুলিশ হাসপাতাল, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে এই কার্যক্রমের উদ্ধোধন করেন শরমিন জাহান, সভানেত্রী, পুনাক, সিএমপি।

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সিএমপি, চট্টগ্রামের উদ্যোগে নারী পুলিশ সদস্যদের চিকিৎসায় বিভাগীয় পুলিশ হাসপাতাল, চট্টগ্রামে এই কার্যক্রম চালু করা হয়। স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাঃ রওনক জাহান সপ্তাহে দুই দিন বিভাগীয় পুলিশ হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য সেবা প্রদান করবেন।

এছাড়াও পুনাক, সিএমপির উদ্যোগে পুনাক তহবিল থেকে ০৪ জন্য অসুস্থ নারী পুলিশ সদস্যের চিকিৎসায় ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা আর্থিক সহায়তা প্রদান করেন শরমিন জাহান, সভানেত্রী, পুনাক, সিএমপি।

এসময় সেখানে রোকসানা জাহান, সহ সভানেত্রী, পুনাক, সিএমপি,শিউলি ভৌমিক, সহ সভানেত্রী, পুনাক, সিএমপি,সানোয়ারা সুলতানা, সাধারণ সম্পাদিকা, পুনাক, সিএমপি সহ অন্যান্য পুনাক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট