1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 24, 2026, 10:04 pm
Title :
রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ.

চন্দনীতে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ-২০২০ অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : Saturday, October 17, 2020,
  • 212 Time View

বিধান কুমার বিশ্বাস।রাজবাড়ী জেলা প্রতিনিধি।

“নারীর প্রতি সহিংসতা নিরসনে
আপনার পুলিশ আপনার পাশে ”
“নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ করি
নারীবান্ধব দেশ গড়ি”

রাজবাড়ী সদর উপজেলার ১৩নং চন্দনী ইউনিয়ন পরিষদে রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ ২০২০ এর বিট ১৬ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে রাজবাড়ী সদর থানার সাব-ইন্সপেক্টর মোঃ আবু জাহেদ শেখ এর সভাপতিত্বে ও চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ, কে, এম সিরাজুল আলম চৌধুরীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আলাউদ্দিন শেখ, চান্দনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান শাহিনুর সহ চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ ও চন্দনী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যসহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ প্রমুখ।

“বন্ধ হোক নারী নির্যাতন
নিশ্চিত হোক দেশের উন্নয়ন”
“নিরাপদ নারী, নিরাপদ দেশ
সুখী সমৃদ্ধ বাংলাদেশ”

উক্ত অনুষ্ঠানে বক্তারা এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন বর্তমানে সরকার নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতি কঠোর আইন প্রয়োগ করেছে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আইন পাস হয়েছে। আপনার সন্তানের দায়িত্ব আপনাকেই নিতে হবে আপনার সন্তান কোথায় যায় কী করে রাত-বেরাত ঘোরাফেরা করে এগুলোর খবরা-খবর আপনাকেই নিতে হবে।
আপনি যদি আপনার সন্তানের খবর ঠিকমতো নিতে পারেন তাহলেই সমাজ থেকে মাদক সেবন, ধর্ষণ, নারী নির্যাতন প্রতিহত করা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট