1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 11:01 pm
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

চরচান্দিয়ায় ভাড়াটে সন্ত্রাসী হানিফের চরম নির্যাতনের শিকার নিরীহ শেখ জাহিদ

Reporter Name
  • Update Time : Thursday, January 7, 2021,
  • 203 Time View

স্টাফ রিপোর্টার:

সোনাগাজীর চর চান্দিয়া ইউনিয়নের রব প্রাইমারী এলাকায় কুখ্যাত ভয়ঙ্কর সন্ত্রাসী হানিফের তান্ডবে চরম নির্যাতনের শিকার হয়ে মৃত্যু শয্যায় আছে নিরীহ শেখ জাহিদ। প্রানের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে হামলার শিকার শেখ জাহিদের পরিবার।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সুত্রে জানা গেছে- চর চান্দিয়ার রব প্রাইমারী এলাকার মরহুম আবদুল মোতালেব এর বড় ছেলে বেলায়েত হোসন এর সাথে তার ভাই শেখ জাহিদ সহ ৪ ভাইয়ের সম্পত্তি বেচা-কেনা নিয়ে বিরোধ চলছিল। একই এলাকার মৃত আবদুল আহাদ আদুর ছেলে কুখ্যাত সন্ত্রাসী হানিফ ভাড়াটে সন্ত্রাসী হয়ে বেলায়েতের ৪ভাইকে কয়েকদিন যাবত হুমকি ধমকি দিতে থাকে। গত ৫জানুয়ারী রাত ৯.০০টার দিকে শেখ জাহিদ সোনাগাজী শহর থেকে বাড়ী ফেরার পথে রব প্রাইমারী স্কুলের সামনে পূর্ব পরিকল্পিতভাবে ভাড়াটে সন্ত্রাসী হানিফ বেলায়েত লোহার রড ও লাঠি নিয়ে শেখ জাহিদকে হত্যার উদ্দেশ্যে আক্রমন করে। সন্ত্রাসী হামলায় শেখ জাহিদের শরীরে গুরুতর জখম হয়। বেলায়েত ও সন্ত্রাসী হানিফ নির্দয়ভাবে পিটিয়ে নিরীহ শেখ জাহিদের হাতে থাকা ১৫ হাজার টাকা দামের মোবাইল ফোন ও নগদ ৩০হাজার ৫শ টাকা নিয়ে যায়। স্থানীয় লোকজন শেখ জাহিদকে গুরুতর জখমী অবস্থায় উদ্ধার করে সোনাগাজী হাসপাতালে ভর্তি করায়।

বেলায়েত এর পারিবারিক বিষয় নিয়ে বহিরাগত ভাড়াটে সন্ত্রাসী হানিফের নাক গলানো এবং নিরীহ শেখ জাহিদকে গুরুতর জখম করার ঘটনায় শেখ জাহিদের ভাই মোশারফ হোসেন এরশাদ বাদী হয়ে ৭জানুয়ারী সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ করেন। অনুসন্ধানে জানা গেছে- সন্ত্রাসী হানিফ দুর্ধর্ষ চোর হিসেবে উথ্থান হয়। এলাকায় প্রতিনিয়ত চুরি ডাকাতি ও রাহাজানি করতে থাকায় এলাকাবাসীর তোপের মুখে বহু বছর আগে গ্রাম ছেড়ে অন্যত্র বস-বাস করতে থাকে। সাম্প্রতিক সময়ে চিঁচকে চোর হানিফ এলাকায় ফিরে আবারো সন্ত্রাসী কর্মকান্ড শুরু করে। চিঁচকে চোর হানিফের ভয়ঙ্কর সন্ত্রাসী হয়ে উঠার ঘটনায় এলাকা জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সন্ত্রাসী হামলায় জখমপ্রাপ্ত শেখ জাহিদ বলেন- আমাদের পারিবারিক বিষয়ে বহিরাগত ভাড়াটে সন্ত্রাসীর হস্তক্ষেপ করায় আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

থানায় অভিযোগকারী শেখ জাহিদের ভাই মোশারফ হোসেন এরশাদ বলেন- আমার সহজ-সরল ভাই শেখ জাহিদকে নিমর্মভাবে পিটিয়ে গুরুতর জখম করার অপরাধে আমি বেলায়েত হোসেন ও ভাড়াটে সন্ত্রাসী হানিফকে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি। জানতে চাইলে সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সাজেদুল করিম পলাশ বলেন- মোশারফ হোসেন এরশাদের অভিযোগ পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনী ব্যাবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট