1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 23, 2026, 6:57 pm
Title :
জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। 

চলনবিলাঞ্চলে কুয়াশা ও তীব্র শীতে বোরো ধানের বীজতলায় ব্যাপক ক্ষতি

Reporter Name
  • Update Time : Wednesday, January 7, 2026,
  • 130 Time View

 

চাটমোহর (পাবনা) সংবাদদাতাঃ

ঘন কুয়াশা ও টানা তীব্র শীতের প্রভাবে পাবনার চাটমোহরসহ চলনবিলাঞ্চলে বোরো ধানের বীজতলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কয়েকদিন ধরে চলমান শৈত্যপ্রবাহ ও কুয়াশার কারণে বীজতলার চারা পচে যাচ্ছে এবং অগ্রভাগ নষ্ট হয়ে পড়ছে। চারা রক্ষায় কৃষকেরা পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখলেও ক্ষতির হাত থেকে পুরোপুরি রক্ষা করা সম্ভব হচ্ছে না। এ পর্যন্ত প্রায় ৫০ হেক্টর জমির বীজতলার চারা নষ্ট হয়ে গেছে, ফলে আসন্ন বোরো মৌসুমে চারা সংকটের আশঙ্কা করছেন কৃষকেরা।

উপজেলার হরিপুর ইউনিয়নের কৃষক আব্দুল হাই জানান, বর্তমানে তাদের কৃষি জমিতে সরিষার আবাদ চলছে। আগামী মাসে সরিষা ঘরে তোলার পর বোরো ধানের চারা রোপণ করার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে চারা পাওয়া নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছে।

এদিকে ছাইকোলা ইউনিয়নের কৃষক আব্দুল কাদের বলেন, প্রতিবছরই বোরো মৌসুমে চারার সংকটের কারণে অনেক জমি পতিত থাকে। তিনি এ বছর চার বিঘা জমিতে বীজতলা তৈরি করেছেন। তবে কুয়াশা ও তীব্র শীতের কারণে কাঙ্ক্ষিত মানের চারা পাওয়া যাবে কিনা—এ নিয়ে তিনি শঙ্কিত।

হান্ডিয়াল ইউনিয়নের কৃষক মোজাহার আলী জানান, চলনবিলাঞ্চলের প্রধান অর্থকরী ফসল ধান। কিন্তু কুয়াশা ও তীব্র শীতের কারণে বীজতলা পচে যায় এবং চারার অগ্রভাগ ক্ষতিগ্রস্ত হয়। এসব দুর্বল চারা রোপণ করলে ভালো ফলন পাওয়া কঠিন হয়ে পড়ে।

এ বিষয়ে চাটমোহর উপজেলা কৃষি অফিসার কুন্তলা ঘোষ বলেন, চলতি মৌসুমে চাটমোহরে মোট ৪৯৫ হেক্টর জমিতে বোরো ধানের বীজতলা তৈরি করা হয়েছে। কুয়াশা ও শৈত্যপ্রবাহের ক্ষতি কমাতে কৃষকদের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখা এবং রাতের বেলায় বীজতলায় পানি ধরে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এসব ব্যবস্থা গ্রহণ করলে ক্ষতির পরিমাণ অনেকাংশে কমানো সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট