1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 2:19 pm
Title :
সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি ।

চলন্ত তাকওয়া পরিবহন হতে পোশাকশ্রমিক হত্যার ঘটনায় চালক হেলপার আটক।

Reporter Name
  • Update Time : Monday, September 11, 2023,
  • 321 Time View

নাঈম
গাজীপুরের শ্রীপুরে তাকওয়া পরিবহন নামে চলন্ত মিনিবাস থেকে ধাক্কা দিয়ে পোশাকশ্রমিক চম্পা বেগমকে (৩২) হত্যার অভিযোগে ওই বাসের চালক ও সহকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস জানান, রবিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে মাওনা হাইওয়ে থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

নিহত পোশাক শ্রমিক চম্পা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার নিজগাঁও গ্রামের আবুল কালামের স্ত্রী এবং একই গ্রামের সুরুজ আলীর মেয়ে।

গ্রেফতার চালক নজরুল ইসলাম (৩৮) শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার আয়নাপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে। তার সহকারী (হেলপার) জয়নাল (২৮) ময়মনসিংহের পাগলা থানার বিল মাখল গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।



নিহতের স্বজনদের বরাত দিয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস জানান, শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৯টায় চম্পা নয়নপুর এলাকার বোনের বাসা থেকে গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার ভাড়া বাসায় যাওয়ার জন্য নয়নপুর থেকে বাসে ওঠেন। বাসে ওঠার পর বাসের চালকের সহকারীর (হেলপার) সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে তর্কে জড়িয়ে পড়েন। এ সময় হেলপার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে চম্পাকে ফেলে দেয়। পরদিন নিহতের ভাই জহিরুল ইসলাম বাদী হয়ে শ্রীপুর থানায় সড়ক পরিবহন আইনে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে হাইওয়ে পুলিশ অভিযুক্ত ওই বাসের চালক ও তার সহকারীকে গ্রেফতারে বিভিন্ন জায়গায় অভিযান চালায়। রবিবার দিবাগত রাতে মাওনা হাইওয়ে থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট