1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 24, 2026, 5:07 pm
Title :
রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ.

চাঁদাবাজিতে বেপরোয়া ছিলেন এসআই আকবর।

Reporter Name
  • Update Time : Thursday, October 15, 2020,
  • 231 Time View

আবু ইউসুফ নিজস্ব নিউজ রুম।

লকডাউনের সময় মহাজনপট্টিতে দোকান খুলতে হলে অনুমতি লাগত এসআই আকবরের। দোকানের এক শাটার খুললে ১ হাজার টাকা ও দুই শাটার খুললে ২ হাজার টাকা করে দিতে হতো তাকে। সিলেট নগরীর বন্দরবাজার এলাকা

ঘিরে ছিল এসআই আকবরের অপরাধ রাজ্য। হকারদের কাছ থেকে চাঁদা আদায়, অসামাজিক কাজের জন্য হোটেল থেকে মাসোহারা, জুয়াড়ি, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের কাছ থেকে প্রতি সপ্তাহে অর্থ আদায়। রাতে রাস্তা থেকে নিরীহ লোকজনদের ফাঁড়িতে ধরে নিয়ে মাদক ও অবাঞ্ছিত নারীদের দিয়ে আটক দেখানোর ভয় দেখিয়ে অর্থ

আদায় ছিল এসআই আকবরের নিত্য দিনের ঘটনা। এক হকার নেতা জানান, বন্দরবাজার ফাঁড়ির আওতাভুক্ত এলাকায় ৮০০-৯০০ ভাসমান হকার রাস্তা ও ফুটপাথে বসেন। প্রত্যেক হকারের কাছ থেকে প্রতিদিন ২০-৫০ টাকা করে চাঁদা উঠাতেন এসআই আকবর। তার পক্ষে কনস্টেবল জিয়া এই চাঁদা তুলতেন। সম্প্রতি জিয়া

শিবেরবাজার ফাঁড়িতে বদলি হয়েছেন। সুরমা মার্কেটের ২টি, মহাজনপট্টি ও কালিঘাটের ২টি ও জিন্দাবাজারের ২টি হোটেল থেকে মাসে ২০ হাজার টাকা করে মাসোহারা আদায় করতেন তিনি। এ ছাড়া কাস্টঘর, কিনব্রিজের নিচ ও কালিঘাট এলাকায় মাদক কারবারি ও জুয়াড়িদের (শিলং তীর) কাছ থেকে সপ্তাহ ভিত্তিতে টাকা আদায় করতেন আকবর।

বন্দরবাজারকেন্দ্রিক একাধিক ছিনতাইকারী চক্রকেও শেল্টার দিতেন ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট